বৈশাখী ব্যঞ্জনে মাতবে বাঙালি, Unlimited মাছের পদ নিয়ে হাজির Maach Machli & More

পয়লা বৈশাখের বাকি আর কয়েকটা দিন। গতবছর করোনা আতঙ্কে নববর্ষ উদযাপন করতে পারেনি বাঙালি, তবে এবার চিত্র একটু আলাদা। সমস্ত সতর্কতা অবলম্বন করেই এবার বাঙালি পালন করবে নববর্ষ। আর বাঙালির নববর্ষ উদযাপন মানেই জমিয়ে খাওয়াদাওয়া।

বৈশাখী ব্যঞ্জনে মাতবে বাঙালি, Unlimited মাছের পদ নিয়ে হাজির Maach Machli & More

তাই ভোজন রসিক বাঙালিদের রসনা তৃপ্তির উদ্দেশ্যে এবার ট্রায়াঙ্গুলার পার্কের এক নতুন রেস্তোরাঁ যার নাম ‘মাছ মছলি অ্যান্ড মোর’ (Maach Machli & More) এবার উদ্বোধন করল পয়লা বৈশাখের থালি যার পোশাকি নাম ‘বৈশাখি ব্যঞ্জন’ (Baishakhi Byanjan)। শুক্রবার প্রখ্যাত লেখিকা বাণী বসু (Bani Basu) এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভাষা ও সাহিত্যের বিভাগীয় প্রধান অধ্যাপিকা সুচরিতা বন্দ্যোপাধ্যায়ের (Sucharita Bandopadhyay) উপস্থিতিতে উদ্বোধন হল এই থালির।

বৈশাখী ব্যঞ্জনে মাতবে বাঙালি, Unlimited মাছের পদ নিয়ে হাজির Maach Machli & More

গড়িয়াহাট মোড় থেকে অনতিদূরে ছিমছাম পরিবেশে একদম বাঙালিয়ানায় মোড়া এই রেস্তোরাঁটি জন্ম নিয়েছে চলতি বছরের জানুয়ারি মাসে। সংস্থার অন্যতম কর্ণধার কৌশিক চৌধুরি জানালেন, বাঙালি মানেই মাছ ভাত। তাই মাছে ভাতে বাঙালিকে রাখতেই এই অভিনব আয়োজন। রেস্তোরাঁর নামেও মছলি কথাটি রাখা হয়েছে যাতে অবাঙালি মানুষও বাংলার বিভিন্ন মাছের পদের স্বাদ গ্রহণ করতে পারেন। তবে বাঙালি খাবারের সঙ্গে সঙ্গে এখানে কন্টিনেন্টাল খাবারও পাওয়া যায়।

বৈশাখী ব্যঞ্জনে মাতবে বাঙালি, Unlimited মাছের পদ নিয়ে হাজির Maach Machli & More

প্রখ্যাত লেখিকা বাণী বসু এই অনুষ্ঠানে এসে অত্যন্ত আপ্লুত। তিনি জানিয়েছেন, “আমার লেখা রান্নাবাটি বইতে আমার কোন খাবার পছন্দ, কোথায় কোন খাবার পাওয়া যায়, এছাড়াও বিভিন্ন পদের কথা আমি লিখেছি। তাই এই রেস্তোরাঁর কর্ণধাররা যদি আমার থেকে বিভিন্ন বাঙালি রান্নার সাজেশন নেন তাহলে আমি অত্যন্ত খুশি মনে সাজেশন দেব। এখানকার পরিবেশ আমার অত্যন্ত আরামদায়ক লেগেছে। খাবারের স্বাদও অতুলনীয়।”

বৈশাখী ব্যঞ্জনে মাতবে বাঙালি, Unlimited মাছের পদ নিয়ে হাজির Maach Machli & More

বৈশাখী ব্যঞ্জন-এর (Baishakhi Byanjan) থালির দাম রাখা হয়েছে ৫৯৫ টাকা। কী কী থাকছে এই থালিতে? ভাত, ঘি, আম দিয়ে টক ডাল, ঝিরিঝিরি আলু ভাজা, ছ্যাঁচড়া, লাল শাক, লুচি, আলুর দম, সরষে পার্শে, কাতলা মাছের কালিয়া, চিকেন ডাকবাংলো, পাঁপড়, চাটনি, গোলাপজাম এবং সন্দেশ। সবথেকে আকর্ষণীয় বিষয় হল, এই ৫৯৫ টাকার থালি কিন্তু আনলিমিটেড। অফারটি চলবে ৯ই এপ্রিল থেকে ১৮ই এপ্রিল পর্যন্ত। তাই আর দেরি নয়, পয়লা বৈশাখে চলে আসুন ‘মাছ মছলি অ্যান্ড মোর’-এ (Maach Machli & More) আর জমিয়ে করুন ভুরিভোজ।

বৈশাখী ব্যঞ্জনে মাতবে বাঙালি, Unlimited মাছের পদ নিয়ে হাজির Maach Machli & More

RELATED Articles