দেশজুড়ে শুরু ‘টিকা উৎসব’, কী কী বিষয় খেয়াল রাখতে হবে, বাতলে দিলেন প্রধানমন্ত্রী

আজ থেকে দেশজুড়ে শুরু হয়েছে ‘টিকা উৎসব’। ৪ দিন ধরে চলবে এই উৎসব। এই টিকা উৎসবের মধ্যে দিয়ে দেশের বেশীরভাগ মানুষকে করোনার টিকা নেওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে। করোনাকে পরাজয় করতে হবে, এই কারণে এই টিকা উৎসবে ৪৫ বছরের বেশি বয়সী ব্যক্তিদের দ্রুত করোনার টিকা দিতে হবে, এই অঙ্গীকার নেওয়া হয়েছে।

https://twitter.com/BJP4India/status/1381127665042681856?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1381127665042681856%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fzeenews.india.com%2Fbengali%2Fnation%2Fthe-tika-utsav-is-going-on-narendra-modi-said-keeping-in-mind-four-things_377259.html

আরও পড়ুন- তৃণমূলের কোনও খারাপ উদ্দেশ্য রয়েছে, তাই কমিশনের নিষেধাজ্ঞায় এত সমস্যা, শাসকদলকে কটাক্ষ বিজেপির

এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই টিকা উৎসব উপলক্ষ্যে আপামর দেশবাসীকে কয়েকটি বিষয় খেয়াল রাখার কথা জানিয়েছেন। টুইটে তিনি জানান,

  • যাঁদের করোনা টিকার খুব প্রয়োজন তাঁদের সাহায্য করুন, অগ্রাধিকার দিন।
  • করোনা আক্রান্তরা যাতে চিকিৎসা পায়, সেই দিকটি গুরুত্ব দিয়ে দেখতে হবে।
  • দেশের প্রত্যেক নাগরিককে মাস্ক পরতে হবে।
  • কোনও এলাকায় কেউ করোনা আক্রান্ত হলে ওই এলাকাটিকে মাইক্রো–কনটেনমেন্ট জোনের আওতায় নিয়ে আসার নির্দেশ দেন তিনি।

https://twitter.com/BJP4Goa/status/1381164603451707392?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1381164603451707392%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fzeenews.india.com%2Fbengali%2Fnation%2Fthe-tika-utsav-is-going-on-narendra-modi-said-keeping-in-mind-four-things_377259.html

এ টিকা উৎসবে দেশের বিভিন্ন রাজ্যের মানুষকে টিকা দেওয়ার বিষয়ে বিশেষ লক্ষ্য দেওয়া হচ্ছে।

আরও অন্যান্য খবর