বড় খবরঃ হাসপাতাল থেকে ছাড়া পাচ্ছেন মমতা! কখন? জানতে পড়ুন

কয়েকদিন আগেই নন্দীগ্রামে গিয়ে গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই ঘটনা নিয়ে রাজ্য রাজনীতি এখন তোলপাড়। তৃণমূল আঙ্গুল তুলেছে বিজেপির দিকে যদিও বিজেপির স্পষ্ট বক্তব্য এর সঙ্গে তাদের কোনো যোগাযোগ নেই। বর্তমানে মমতা বন্দ্যোপাধ্যায় ভর্তি রয়েছেন এসএসকেএম-এ। এখন জানা যাচ্ছে যে, আজ বিকালে হাসপাতাল থেকে ছাড়া পেতে পারেন মমতা।

আরও পড়ুন – নন্দীগ্রাম নিয়ে বড় ঘোষণা করলেন নরেন্দ্র মোদী!

বিকাল পাঁচটা নাগাদ দেওয়া হবে মেডিকেল বুলেটিন। সূত্র মারফত জানা গিয়েছে, মমতা কেবিনের ভেতর হুইলচেয়ারে চলাফেরা প্র্যাকটিস করেছেন। তাই আর তিনি হাসপাতালে থাকতে চাইছেন না। বাঁ পায়ের গোড়ালিতে প্লাস্টার নিয়ে হুইল চেয়ারেই প্রচার কাজ ছাড়বেন বলে জানিয়েছিলেন। সেইমত আজ বিকালে তাকে এসএসকেএম হাসপাতাল থেকে ছাড়া হতে পারে।

RELATED Articles