গুনগুনকে চ্যালেঞ্জ মিঠাইয়ের, ‘খড়কুটো’কে টপকে এই সপ্তাহের সেরার খেতাব পেল ‘মোদক পরিবার’

গত পাঁচ সপ্তাহের সব অঙ্ক বদলে গেল। বেশ কিছু সপ্তাহ ধরে টিআরপির শীর্ষে রাজত্ব করছিল গুনগুন অর্থাৎ ‘খড়কুটো’ ধারাবাহিকটি। কিন্তু ষষ্ঠ সপ্তাহের শেষে আর নিজেকে শীর্ষে ধরে রাখতে পারল না সে। নেমে এল দ্বিতীয় স্থানে। প্রথম স্থান দখল করল জি বাংলার প্রায় নতুন ধারাবাহিক ‘মিঠাই’।

গত কিছু সপ্তাহের ধারাবাহিকের রেটিং গেল বদলে। দর্শকরা নিশ্চিত ছিলেন যে গত পাঁচ সপ্তাহের মতো এই সপ্তাহেও বাংলার সেরা ধারাবাহিকের আসন পাবে গুনগুন অর্থাৎ ‘খড়কুটো’। কিন্তু সেই আশায় জল ঢেলে গুনগুনের থেকে জয় ছিনিয়ে আনল মিঠাই। পাঁচ বারের সেরাকে টপকে সেরার সেরা হল মোদক পরিবার।

আরও পড়ুন- অন্তঃসত্ত্বা, তাই উপোস করা হয়নি, তবে শিবরাত্রি উপলক্ষ্যে সোশ্যাল মিডিয়ায় বিশেষ বার্তা মধুবনীর

এই সপ্তাহে ‘মিঠাই’ ধারাবাহিকটি টিআরপির দিক দিয়ে পেয়েছে ১০.২ পয়েন্ট। এই ধারাবাহিক আগের সপ্তাহে ৯.৫ পয়েন্ট নিয়ে ছিল দ্বিতীয় স্থানে। এই সপ্তাহে টিআরপির তালিকায় দ্বিতীয় হয়েছে ‘খড়কুটো’ ৯.৬ পয়েন্ট নিয়ে। তাদের আগের সপ্তাহে সংগ্রহে ছিল ৯.৯ পয়েন্ট।

তবে নিজের স্থান ধরে রেখেছে ‘কৃষ্ণকলি’, তাদের সংগ্রহে রয়েছে ৯.৩ পয়েন্ট। একই স্থানেই রয়েছে “রানী রাসমনি’ও, তারা পেয়েছে ৮.৭ পয়েন্ট। তবে আগের সপ্তাহের চেয়ে এ সপ্তাহে অনেকটা উপরের দিকে উঠে এসেছে ‘যমুনা ঢাকি’। তাদের টিআরপি রেট ৮.৫। আগের সপ্তাহে এই ধারাবাহিক ছিল সপ্তম স্থানে, এই সপ্তাহে তা পঞ্চম স্থান পেয়েছে। এদিকে একসময়ের সেরা ধারাবাহিক ‘মোহর’ এই সপ্তাহে ৬.৪ পয়েন্ট পেয়ে সেরা দশ থেকে ছিটকে গিয়েছে।

আরও পড়ুন- চল্লিশের দোরগোড়ায় এসে পেলেন মাতৃত্বের স্বাদ, নিজের মা হওয়ার খবর শেয়ার করলেন সোনালী

এই সপ্তাহে স্টার জলসার সংগ্রহে রয়েছে ৬৪৬ পয়েন্ট ও জি বাংলার সংগ্রহে রয়েছে ৬৩২ পয়েন্ট।

RELATED Articles