মহেশ্বরী ভবনে গান্ধী জয়ন্তীতে পালিত হল বিজেপি মহিলা মোর্চার ‘ঊমা’ কর্মসূচি

বর্তমান পরিস্থিতিতে দেশের চারিদিকে যা অবস্থা তাতে নারী সুরক্ষার কথা মাথায় রেখে নারীদের নিজেদের যে আত্মরক্ষামূলক প্রশিক্ষণ নেওয়া প্রয়োজন এই কথা মনে করে কেন্দ্রীয় সরকার। গত ১৭ই সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনে সেবা সপ্তাহ পালন করার উপলক্ষে বাংলায় বিজেপি মহিলা মোর্চার উদ্যোগে শুরু হয় ঊমা নামে এক কর্মসূচি। যেখানে মহিলাদেরকে মার্শাল আর্ট প্রশিক্ষণ দেওয়া হবে। এরকমটাই ঘোষণা করা হয় বিজেপি মহিলা মোর্চা সভানেত্রী অগ্নিমিত্রা পলের তরফ থেকে।

সেইমতো আজ কলকাতার মহেশ্বরী ভবনে পালিত হলো এই কর্মশালা। উপস্থিত ছিলেন অল্পবয়সী থেকে মাঝবয়সী মহিলারা। এখানে তাদের মার্শাল আর্ট প্রশিক্ষণ দেন নারী প্রশিক্ষকরা। ছোট থেকে বড় অনেকেই উপস্থিত ছিলেন এই কর্মশালায় যেখানে তারা হাতে কলমে শিখে নিলেন আত্মরক্ষামূলক বিভিন্ন উপায় সমূহ।

অগ্নিমিত্রা পল আগেই ঘোষণা করেছিলেন যে, দল-মত জাতি-ধর্ম নির্বিশেষে সকলেই এই কর্মসূচিতে যোগদান করতে পারবেন। সেইমতো অনেকেই এসেছিলেন এই কর্মশালায় যোগ দিতে। তাদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। মনোযোগ সহকারে তারা সমস্ত টেকনিক শিখে নেয়। বর্তমানে করোনা পরিস্থিতিতে গোটা কর্মশালাই আয়োজিত হয়েছে উপযুক্ত সুরক্ষা বিধি মেনে। নারী প্রশিক্ষকরা অত্যন্ত যত্নসহকারে উপস্থিত অল্প বয়সী কিশোরী থেকে মাঝ বয়সী মহিলাদের বিভিন্ন টেকনিক শিখিয়েছেন যা পরবর্তীকালে তাদের কাজে লাগতে বিজেপি মহিলা মোর্চা সভানেত্রী অগ্নিমিত্রা পল নিজে উপস্থিত থাকতে পারেননি করোনা আক্রান্ত হওয়ার কারণে।

তবে তিনি যে গোটা কর্মসূচি নিয়ে অত্যন্ত উৎসাহিত তা তার পূর্ব বক্তব্যেই ধরা পড়েছিল। আজ তিনি ভিডিও বার্তায় গোটা কর্মসূচির জন্য উৎসাহ প্রদান করেছেন। তিনি জানিয়েছেন, নারীর ক্ষমতায়নের জন্য নারীকে এগিয়ে আসতে হবে এবং নারীদের সুরক্ষার জন্য নিজেদেরকেই মার্শাল আর্ট প্রশিক্ষণ নেওয়া উচিত। যারা এই ব্যস্ত সময়ের মধ্যে করোনা আতঙ্ককে দূরে সরিয়ে কর্মসূচিতে উপস্থিত ছিলেন তাদের ধন্যবাদ জ্ঞাপন করেছেন অগ্নিমিত্রা।

আরও অন্যান্য খবর