আজ গান্ধী জয়ন্তী। দেশজুড়ে সমারোহের সঙ্গে সুরক্ষাবিধি মেনে পালিত হচ্ছে জাতির জনক মহাত্মা গান্ধীর ১৫১ তম জন্মদিবস। সেই গান্ধী জয়ন্তীতেই এবার তাৎপর্যপূর্ণ টুইট করলেন রাহুল গান্ধী। বললেন, ‘‘আমি দুনিয়ার কাউকে ভয় করব না। কোনও অন্যায়ের কাছে মাথা নত করব না। অসত্যকে সত্য দ্বারা জয় করব। আর অসত্যের বিরোধিতা করার সময় সমস্ত কষ্টকে সহ্য করব।’’
https://twitter.com/RahulGandhi/status/1311842036253773824
বস্তুত রাহুল গান্ধী এখন সংবাদ শিরোনামে রয়েছেন গত কালকের ঘটনার জন্য। গতকাল দুপুর বেলা তিনি, প্রিয়াঙ্কা গান্ধী সহ কংগ্রেসের অন্যান্য নেতা নেত্রীরা উত্তরপ্রদেশের হাথরাসে গণধর্ষণে মৃত নির্যাতিতা তরুণীর পরিবারের সঙ্গে দেখা করার উদ্দেশ্যে রওনা দিলে তাদের যমুনা এক্সপ্রেসওয়েতে আটকানো হয় পুলিশের তরফ থেকে এবং পুলিশের ধাক্কায় মাটিতে পড়ে যান রাহুল। এর পরেই তাকে ও প্রিয়াঙ্কাকে গ্রেফতার করা হয়। এই ঘটনায় উত্তর প্রদেশ প্রশাসন ও পুলিশের ওপর ক্ষোভে ফেটে পড়ে কংগ্রেস নেতৃত্ব। তাই আজকে রাহুলের এই টুইট উত্তর প্রদেশ সরকারকে কটাক্ষ করেই করা হয়েছে বলে মত ওয়াকিবহাল মহলের।
তিনি যেন উত্তরপ্রদেশ সরকারকে পরোক্ষভাবে হুমকি দিলেন যে, হাথরাসের ঘটনা নিয়ে তিনি তার লড়াই ছাড়বেন না।
https://twitter.com/narendramodi/status/1311843987532050437
এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ সহ দেশের বিশিষ্ট ব্যক্তিত্বরা মহাত্মা গান্ধীর উদ্দেশ্যে নিজেদের শ্রদ্ধা জ্ঞাপন করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর টুইটে জানিয়েছেন, ‘‘গান্ধী জয়ন্তীর দিনে প্রিয় বাপুর প্রতি আমরা নতজানু। তাঁর জীবন ও মহৎ চিন্তা থেকে অনেক কিছু শেখার আছে। সমৃদ্ধশালী ও দয়াশীল ভারত গড়তে বাপুর আদর্শ আমাদের পথ দেখাক।”





