ফের মেট্রোয় আ’ত্ম’হ’ত্যা! ব্যস্ত অফিস টাইমে ব্যাহত মেট্রো পরিষেবা, প্রবল ভোগান্তিতে যাত্রীরা

ফের অফিস টাইমে মেট্রোতে আ’ত্ম’হ’ত্যা। রবীন্দ্র সরবোর মেট্রোর ডাউন লাইনে ঝাঁপ দিলেন এক ব্যক্তি। এর জেরে লাইনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। শুরু হয় উদ্ধারকাজ। এই ঘটনার জেরে আংশিকভাবে বন্ধ মেট্রো চলাচল। ব্যস্ত সময়ে এমন ঘটনার জেরে বেশ ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।  

সপ্তাহের মাঝে ব্যস্ত দিন। অন্যান্য দিনের মতোই এদিনও বেশ ব্যস্ততা ছিল রবীন্দ্র সরবোর মেট্রো স্টেশনে। সকাল সাড়ে ৯টার খানিক পরে ডাউন লাইনে একটি মেট্রো ঢোকে। ঠিক তখনই মেট্রোর সামনে ঝাঁপ দেন এক ব্যক্তি। মেট্রোর নীচে ঢুকে যান তিনি।

তড়িঘড়ি লাইনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। শুরু হয় উদ্ধারকাজ। টালিগঞ্জ ও রবীন্দ্র সরোবর স্টেশনের মাঝের লাইন থেকে উদ্ধার করা হয় ব্যক্তির দেহ।

এই বিষয়ে কলকাতা মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানাচ্ছেন, “আজ সকাল ৯টা ৫০ মিনিট নাগাদ মহানায়ক উত্তম কুমার ও রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনের মাঝখানে ডাউন লাইনে একটি মৃতদেহ পাওয়া গিয়েছে। সেই দেহটি উদ্ধার করার জন্য আপাতত দক্ষিণেশ্বর থেকে ময়দান পর্যন্ত মেট্রো পরিষেবা চালানো হচ্ছে”।

এই ঘটনার জেরে ব্যাহত হয় মেট্রো পরিষেবা। সপ্তাহের ব্যস্ত দিনে অফিস টাইমে মেট্রো চলাচল ব্যাহত হওয়ায় প্রবল সমস্যায় পড়েন যাত্রীরা। জানা গিয়েছে, ডাউন লাইনে দক্ষিনেশ্বর থেকে কালীঘাট পর্যন্ত চলছে মেট্রো। মাঝে রবীন্দ্র সরোবর বাদ দিয়ে টালিগঞ্জ থেকে নিউ গড়িয়া পর্যন্ত মেট্রো চলাচল করছে। আপ লাইনে পরিষেবা স্বাভাবিক রয়েছে। 

যত দ্রুত সম্ভব পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ। আ’ত্ম’হ’ত্যা করা ব্যক্তির পরিচয় এখনও জানা যায়নি। কী কারণে এমন ঘটনা ঘটালেন তিনি, তাও এখনও অজানা।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles