‘অনুপম স্বামী হিসেবে কেমন’? দিদি নাম্বার ১-র মঞ্চে রচনার প্রশ্নে বরকে নিয়ে বেফাঁস মন্তব্য প্রশ্মিতার

টলিউডের আদর্শ দম্পতি হিসাবে পরিচিত ছিলেন অনুপম রায় ও পিয়া চক্রবর্তী। বছর দুয়েক আগে ডিভোর্সের ঘোষণা করেন দুজনে। অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়ের সঙ্গে ঘর বাঁধেন পিয়া‌। তারপরই অনুপম রায় বিয়ে করেন গায়িকা প্রশ্মিতা পালকে (Prashmita Paul)। অনুপম রায় ও প্রশ্মিতা পালের বিয়ে নিয়ে কম জলঘোলা হয়নি। বিয়ের পর এই প্রথম দিদি নম্বর ওয়ানে আসবেন গায়িকা প্রশ্মিতা পাল। দিদি নাম্বার ওয়ান এর মঞ্চে এসে বর অনুপম নামে কি বললেন প্রশ্মিতা?

গত ২রা মার্চ আইনি বিয়ে সেরেছেন প্রশ্মিতা পাল (Prashmita Paul) এবং অনুপম রায়। অনুপমের তৃতীয় বিয়ে এবং প্রশ্মিতার দ্বিতীয় বিয়ে। বিয়ের আগে এক বছর প্রেম করেছেন অনুপম এবং প্রশ্মিতা। বহু বছর আগে থেকে নানা প্রজেক্টে একসঙ্গে কাজ করেছেন তারা। হাইওয়ে ছবিতে তোমায় নিয়ে গল্প গানটিতে তাঁরা প্রথমবার একসঙ্গে কাজ করেছেন। বিয়ের পর দিদি নম্বর ওয়ানে এসে প্রশ্মিতা (Prashmita Paul) কী কী জানান তাঁদের সম্পর্ক নিয়ে সেটার দিকেই তাকিয়ে দর্শকেরা।

দিদি নাম্বার ওয়ান বাংলা অন্যতম জনপ্রিয় রিয়েলিটি শো। দিদি নাম্বার ওয়ান মানে রচনা বন্দ্যোপাধ্যায় কে ছাড়া আর কিছু ভাবা যায় না। রচনা বন্দ্যোপাধ্যায়ের সঞ্চালনা দিদি নাম্বার ওয়ানকে এক অন্য পর্যায়ে নিয়ে গেছে।‌ দিদি নাম্বার ওয়ান সোম থেকে শনি বিকেল পাঁচটায় সম্প্রচারিত হয়।‌ রবিবার রাত আটটা থেকে দেখা যায় এই শো। জি বাংলার আসন্ন পর্বের প্রোমো প্রকাশিত হয়েছে। এবারে দিদি নম্বর ওয়ান সানডে ধামাকায় উপস্থিত হয়েছেন গায়িকা প্রশ্মিতা পাল (Prashmita Paul)। ৩১শে মার্চ এই পর্ব সম্প্রচারিত হবে‌। এই পর্বে প্রশ্মিতা আসবেন তার বন্ধুর সাথে, দুজনের পরনেই কালো রঙের শাড়ি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে, প্রশ্মিতা (Prashmita Paul) জানিয়েছেন, ‘বিয়ের পর আমার ফলোয়ার সংখ্যা বেড়েছে সোশ্যাল মিডিয়ায়। তবে আমি চাই সকলে আমাকে আমার কাজের জন্যই ভালোবাসুন।’ সেই সাক্ষাৎকারে নিজেদের হানিমুন যাওয়া নিয়েও কথা বলেন প্রশ্মিতা (Prashmita Paul)। তিনি বলেন, ‘সবটাই তাঁর কাজ এবং অনুপমের শোয়ের উপর নির্ভর করছে। তবে বেড়াতে তাঁরা যাবেনই, কিন্তু এখনও সেটা ঠিক হয়নি।’

দিদি নাম্বার ওয়ানে এই প্রমোতে দেখা যাচ্ছে ইয়ারো দোস্তি গানটি গাইছেন প্রশ্মিতা (Prashmita Paul)। দিদি নাম্বার ওয়ান এর মঞ্চে প্রস্মিতার সঙ্গে রয়েছেন তার প্রিয় বন্ধু শময়িতা চক্রবর্তী। প্রোমোতে এই শো এর সঞ্চালিকা রচনা বন্দ্যোপাধ্যায় কে প্রশ্ন করতে শোনা যায় প্রশ্মিতাকে।

তিনি প্রশ্মিতাকে (Prashmita Paul) জিজ্ঞেস করেন ‘অনুপম স্বামী হিসেবে কেমন?’ উত্তর গায়িকা বলেন, ‘পরের প্রশ্ন প্লিজ!’ এই প্রশ্নের এই উত্তরে অবাক সঞ্চালিকা থেকে দর্শকেরা। মাত্র কদিন আগেই বিয়ে হয়েছে অনুপম প্রশ্মিতার‌। তার মধ্যে কি মনোমালিন্য? নাকি কোন মিলই নেই দুইজনের? যদিও উত্তরটা মজা করেই দিয়েছেন প্রশ্মিতা। তবে অনুপমের নতুন বউয়ের এই উত্তরে খুব একটা খুশি হয়নি দর্শকেরা।

RELATED Articles