কিছুদিন আগেই এনসিআরবি-র রিপোর্ট বলেছিল যে দেশের মধ্যে সবথেকে নিরাপদ শহর হল কলকাতা। কিন্তু এবার সেই কলকাতা থেকেই এল এক অতি নিন্দনীয় ভয়ঙ্কর ঘটনার কথা। নিজের মেয়েকেই ধ’র্ষ’ণ করেছে বাবা। একবার নয়, বারবার। গত দু’মাস ধরে বাবার হাতে ধ’র্ষি’তা ১৩ বছরের কিশোরী। অবশেষে সাহস নিয়ে থানায় গিয়ে বাবার বিরুদ্ধে অভিযোগ জানিয়েছে নাবালিকা। অভিযুক্ত বাবাকে গ্রেফতার করা হয়েছে।
কোথায় ঘটেছে এমন ঘটনা?
এই নিন্দনীয় ঘটনাটি ঘটেছে কলকাতার বেহালার পর্ণশ্রীতে। পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত ওই ব্যক্তি পেশায় এক পুলিশকর্মী। জানা গিয়েছে তার সঙ্গে তার স্ত্রীর সম্পর্ক ভালো না। সেই কারণে স্ত্রী আলাদা থাকেন। নাবালিকা মেয়েকে নিয়ে বাড়িতে থাকে ওই পুলিশকর্মী।
পুলিশের কাছে করা অভিযোগে ওই নাবালিকা জানিয়েছে, বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে তার উপর একাধিকবার যৌ’ন নির্যাতন চালায় তার বাবা। দীর্ঘদিন ধরে নাবালিকাকে ধ’র্ষ’ণ করছে তার বাবা।
অভিযুক্তর দুই মেয়ে। নির্যাতিতা কিশোরী বড় মেয়ে অভিযুক্তর। বোনের বয়স সাত বছর। প্রথম দিকে বাবার পাশবিক অত্যাচার মুখ বুজে সহ্য করে নিলেও, আর চুপ থাকতে পারেনি নাবালিকা। অভিযোগ, নাবালিকা বাধা দিতে গেলে তাকে তার বাবা হুমকিও দিত।
অবশেষে অনেক সাহস নিয়ে গতকাল, বৃহস্পতিবার কয়েকজন পরিচিতকে সঙ্গে নিয়ে সে পর্ণশ্রী থানায় যায়। পুলিশের কাছে গিয়ে বাবার অত্যাচারের কথা জানায় ওই নাবালিকা। নির্যাতিতা নাবালিকা পুলিশকে জানিয়েছে, তাদের মা এখন বাড়িতে থাকেন না। বাবার সঙ্গে ঝগড়ার পর গত অক্টোবরে বাড়ি ছেড়ে বেরিয়ে গিয়েছেন তিনি। প্রায় দু’মাস ধরে বাবার সঙ্গেই থাকছিল দুই মেয়ে।
প্রথমে বাবার বিরুদ্ধে অভিযোগ লেখাতে ভয় পেলেও নির্যাতিতা নাবালিকাকে অভয় দেন পুলিশ। অভিযুক্তের বিরুধে পকসো আইনে মামলা রুজু করা হয়েছে। অভিযুক্ত বাবাকে গ্রেফতার করে পুলিশ। নির্যাতিতা নাবালিকার মেডিক্যাল পরীক্ষা করানোর ব্যবস্থা করা ভ্যেছে বলে জানা গিয়েছে। এই ঘটনায় ফের শহরে নারীদের সুরক্ষা নিয়ে উঠেছে প্রশ্ন।





