Mamata banerjee birthday : শত বিতর্কের মাঝেও বঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের জন্মদিনে ‘দিদি’ সম্বোধন মোদীর, শুভেচ্ছা বার্তায় কি জানালেন তিনি?

পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে আজ বিশেষ এক দিন। বছরের শুরুতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনকে কেন্দ্র করে উৎসবের আবহ তৈরি হয়েছে। ভক্ত, সমর্থক এবং রাজনৈতিক নেতারা সবাই এই দিনে তাঁদের শুভেচ্ছা জানাতে ব্যস্ত। তবে এবার আরও আলোচনার কেন্দ্রবিন্দু হলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শুভেচ্ছা বার্তা।

প্রতি বছরের মতো এবারও প্রধানমন্ত্রী সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মমতাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। তিনি লিখেছেন, “পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা দিদিকে জন্মদিনের শুভেচ্ছা। আমি তাঁর সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি।” মোদীর এই সৌজন্যমূলক বার্তা রাজনৈতিক মহলে ইতিমধ্যেই আলোচনা তৈরি করেছে।

তথ্য অনুযায়ী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্ম হয়েছিল ১৯৫৫ সালের ৫ জানুয়ারি। ২০২৬ সালে তিনি পা রাখলেন একাত্তরে। রাজ্যের বিভিন্ন রাজনৈতিক নেতা-কর্মী ও সমর্থকরা এই দিনে উৎসাহ ও আনন্দে থাকেন কালীঘাটের বাড়ি থেকে শুরু করে রাজ্যের নানা প্রান্তে জন্মদিনের শুভেচ্ছার বন্যা বইতে দেখা যায়। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় নিজে গঙ্গাসাগরে যাওয়ার পরিকল্পনা করছেন।

যদিও সরকারি নথি ৫ জানুয়ারি জন্মদিন হিসেবে দেখায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের লেখা ‘একান্তে’ বইতে তিনি উল্লেখ করেছেন, মা’র কথানুযায়ী তার জন্ম হয়েছিল দুর্গাষ্টমীর দিন। বইয়ে তিনি লিখেছেন, ‘মায়ের কথানুযায়ী দুর্গাপুজার মহাষ্টমীতে সব্ধিপুজোর সময় আমার জন্ম। জন্মের আগে তিনদিন ধরে প্রবল বৃষ্টি ছিল, এবং আমি চোখ খুলার পরই বৃষ্টি থেমে যায়।’

আরও পড়ুনঃ Donald Trump Warning India: ভেনেজুয়েলা আবহে মোদির নাম করে হুঁশিয়ারি—রাশিয়ার তেল কিনলে বাড়বে শুল্ক?

বিগত বছরগুলির মতো এবারও মমতার জন্মদিন রাজনৈতিক ও সামাজিক আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। প্রধানমন্ত্রী থেকে সাধারণ মানুষ—সবাইই মমতার দীর্ঘায়ু ও সুস্থতার কামনা করছেন। জন্মদিনের এই শুভেচ্ছা রাজ্যের রাজনৈতিক ও সামাজিক আবহকে আরও প্রাণবন্ত করে তুলেছে।

Khabor24x7 NewsDesk

আরও পড়ুন

RELATED Articles