বাসে উঠলেই দিতে হবে ১০ টাকা, সরকারের কাছে নতুন প্রস্তাব পেশ বেসরকারী বাস মালিকদের

করোনার জন্য জারি হওয়া লকডাউন এর জেরে দীর্ঘ তিন মাস ধরে বন্ধ ছিল গণপরিবহন ব্যবস্থা। মে মাসের শেষের দিকে ধীরে ধীরে যখন গণপরিবহন ব্যবস্থা চালু হলো তখন বেসরকারি বাস মালিকরা স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন এই মুহূর্তে ভাড়া না বাড়ালে তারা লোকসানে বাস চালাতে পারবেন না। এই নিয়ে চলতে থাকে দীর্ঘ চাপানউতোর। আনলক ফেজ ওয়ানে চালু হয়ে যায় লোকাল, প্যাসেঞ্জার ট্রেন ও মেট্রোরেল বাদে সমস্ত গণপরিবহন ব্যবস্থা। গত সোমবার থেকে অফিস কাছারি পুরোদমে শুরু হয়ে গেছে কিন্তু বাস ভাড়া নিয়ে সরকার ও বাস মালিকদের মধ্যে দীর্ঘ চাপানউতোর চলায় রাস্তায় প্রায় অমিল বেসরকারি বাস। এর ফলে ঝক্কি পোহাতে হচ্ছে অফিসযাত্রীদের। সরকার বাস মালিকদের আগেকার ভাড়ার প্রায় তিনগুণ ভাড়াবৃদ্ধির সিদ্ধান্তে সায় না দেওয়ায় সমস্ত বাস রাস্তায় নামাতে রাজি নন বাসমালিকরা। এই পরিস্থিতিতে বাসভাড়া ঠিক করতে তৈরি রেগুলেটরি কমিটির কাছে জমা পড়ল নতুন ভাড়ার প্রস্তাব। তাতে বাসের ন্যূনতম ভাড়া হচ্ছে ১০ টাকা।

দেখে নিন নতুন তালিকা অনুসারে ভাড়া কীরকম হতে চলেছে।

নতুন তালিকা অনুসারে, বাসে ওঠার পর চার কিলোমিটার গেলে এখন দিতে হয় ৭ টাকা ভবিষ্যতে দিতে হবে ১০ টাকা। ৪ থেকে ১২ কিলোমিটার গেলে এখন দিতে হয় ৯ টাকা ভবিষ্যতে দিতে হবে ১৬ টাকা। ১২ থেকে ১৬ কিলোমিটার যেতে গেলে এখন দিতে হয় ১০ টাকা ভবিষ্যতে দিতে হবে ১৯ টাকা। ১৬ থেকে ২০ কিলোমিটার যেতে গেলে এখন দিতে হয় ১১ টাকা ভবিষ্যতে দিতে হবে ২২ টাকা। ২০ থেকে ২৪ কিলোমিটার যেতে গেলে আগে দিতে হতো ১২ টাকা এখন দিতে হবে ২৫ টাকা।

মিনিবাসের ক্ষেত্রে প্রস্তাবিত ভাড়া কীরকম দাঁড়াচ্ছে তা একটু দেখে নেওয়া যাক। প্রথম তিন কিলোমিটারের মিনিবাসে এখন দিতে হয় ৮ টাকা ভবিষ্যতে দিতে হবে ১০ টাকা। ৩ থেকে ৬ কিলোমিটার এর জন্য এখন দিতে হয় ৯ টাকা ভবিষ্যতে হবে ১৩ টাকা। ৬ থেকে ১০ কিলোমিটার এর জন্য এখন দিতে হয় ১০ টাকা ভবিষ্যতে দিতে হবে ১৬ টাকা। ১০ থেকে ১৬ কিলোমিটার এর জন্য এখনই দিতে হয় ১১ টাকা ভবিষ্যতে দিতে হবে ২০ টাকা। ১৬ থেকে ১৯ কিলোমিটার এর জন্য এখন দিতে হয় ১২ টাকা ভবিষ্যতে দিতে হবে ২৩ টাকা। ১৯ থেকে ২২ কিলোমিটার এর জন্য এখন দিতে হয় ১৩ টাকা ভবিষ্যতে দিতে হবে ২৬ টাকা।

ভাড়ার তালিকা দেখে বিশেষজ্ঞদের ধারণা, আগে কম দূরত্বে বেশি ভাড়ার প্রস্তাব করেছিলেন মালিকরা। যাতে সমস্যা দেখা দিয়েছিল। এবার কম দূরত্বে ভাড়া নাগালের মধ্যে রেখে বেশি দূরত্বে তা দ্বিগুণ বাড়তে চলেছে।

এখন এই নতুন প্রস্তাবের পর ভাড়া বৃদ্ধি নিয়ে সরকারও বাস মালিকদের মধ্যে যে নিরন্তর লড়াই চলছে তার শেষ হয় কিনা সেটাই দেখার। সরকার ও বাস মালিকরা নিজেদের মধ্যে সমঝোতা বজায় রাখলে তবেই স্বস্তির নিঃশ্বাস ফেলবেন যাত্রীরা।

RELATED Articles

Leave a Comment