আজ সকাল থেকেই রাজ্যবাসী একটা খবরের দিকেই চোখ রেখেছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি প্রচুর ইনফোর্সমেন্ট ডিরেক্টরেট অফিসার আজ সারা রাজ্য জুড়ে ১৩ জায়গায় তল্লাশি চালিয়েছে। এমনকি প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জির বাড়িতেও চলেছে তল্লাশি আর তার ঘনিষ্ঠ অনেক মানুষের বাড়ি ইডি তল্লাশি চালিয়েছে।
সন্ধ্যেবেলাতে মিলেছে বিস্ফোরক খবর।পার্থ চ্যাটার্জি ঘনিষ্ঠ মডেল অভিনেত্রী অর্পিতা মুখার্জির ফ্লাট থেকে উদ্ধার হয়েছে কুড়ি কোটি টাকা নগদ এবং কুড়িটি নতুন মোবাইল। কোথা থেকে এই টাকা আসলো এই নিয়ে এখন চলছে রাজ্যজুড়ে তোলপাড়। বর্তমান খবরের দিকে যদি চোখ রাখি তাহলে আমরা জানতে পারছি যে যত রাত বাড়ছে তত কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা পার্থ ফ্ল্যাট এর চারিদিকে বাড়ছে। একের পর এক নতুন ইডি অফিসাররা আসছেন এবং পুরনো ইডি টীম বেরিয়ে যাচ্ছে।
সূত্র জানা যাচ্ছে যে আজকে রাতেই গ্রেফতার হতে পারেন পার্থ চ্যাটার্জি। তবে ইতিমধ্যেই এসএসকেএম থেকে তিনজন ডাক্তার এসে গেছেন তাই অনেকেই বলছেন হয়তো অ্যারেস্ট ওয়ারেন্ট পেলেই পার্থ চ্যাটার্জি অসুস্থ হয়ে পড়বেন এবং উডবার্ন ওয়ার্ডে চলে যাবেন। তবে এবার বোধহয় ব্যাপারটা অত সহজ হবে না কারণ ইডি আঁটঘাট বেঁধেই নেমেছে।
একুশে জুলাই এর পরের দিনই রাজ্য জুড়ে কেন্দ্রীয় সংস্থার তল্লাশি তাই অন্যরকম সন্দেহ করছে মানুষ। আবার আগামীকাল রাজ্যে আসছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান এবং তিনি অনশনরত চাকরি প্রার্থীদের সঙ্গে দেখা করবেন। ফলে খেলা জমে উঠেছে এবং তৃণমূল সরকার বেজায় বিপাকে।
এখনো পর্যন্ত তৃণমূলের কোনো শীর্ষস্থানের নেতার এই বিষয়ে প্রতিক্রিয়া পাওয়া যায়নি তবে কুনাল ঘোষ বলেছেন যে, যে এর সঙ্গে সরাসরি যুক্ত সে শাস্তি পাবে।মমতা বন্দ্যোপাধ্যায়ের কোন প্রতিক্রিয়া আমরা এখনো পাইনি এবং মমতা বন্দ্যোপাধ্যায় এখনো নাকতলায় পার্থর বাড়িতে আসেননি। তাই পার্থ চ্যাটার্জি সম্পূর্ণ একা এবং তাকে নিজেই নিজেকে রক্ষা করতে হবে এখন।
অনেকেই বলছেন যে পার্থ চ্যাটার্জি পুরো বিষয়টা অস্বীকার করতে পারেন তবে অর্পিতার কাছ থেকে যে কুড়ি কোটি টাকা মিলেছে সেখানে ছিল বেশ কিছু খাম আর সেই খামের উপর পশ্চিমবঙ্গ সরকারের লোগো ছিল এবং পার্থ চ্যাটার্জির আগের দপ্তরেরও লোগো ছিল। তাই ঘটনা প্রবাহ যেদিকে এগোচ্ছে আজকে রাতেই গ্রেফতার হতে পারেন প্রাক্তন শিক্ষামন্ত্রী এবং তার ঘনিষ্ঠ টলিউড অভিনেত্রী অর্পিতা মুখার্জি।





