আন্তর্জাতিক অলিম্পিয়াডের মঞ্চে ভারতীয় পড়ুয়াদের জয় জয়কার। অঙ্ক, পদার্থবিদ্যা, জীববিদ্যা, রসায়নের অলিম্পিয়াডে ভারতীয় পড়ুয়াদের সাফল্য আন্তর্জাতিক স্তরে রীতিমতো সারা ফেলেছে বিশ্বে।
ভারতীয় পড়ুয়ারা পদার্থবিদ্যা, জীববিদ্যা এবং অঙ্কের অলিম্পিয়াডে অংশ নেওয়া প্রত্যেক পড়ুয়া একটি করে স্বর্ণপদক জিতেছেন। এর বাইরে পড়ুয়ারা অংশ নিয়েছিলেন, তাঁদের বেশির ভাগই রৌপ্য বা ব্রোঞ্জ পদক জিতেছেন।
ভারতীয় পড়ুয়াদের মধ্যে পঙ্কজ শ্রীবাস্তব অঙ্কের অলিম্পিয়াডে সোনা জিতেছেন। তিনি ১৪ বছর বয়স থেকে এই অলিম্পিয়াডে অংশ নিচ্ছেন। পদকের সংখ্যার হিসাবে ভারত এই প্রতিযোগীতায় ১১ নম্বর স্থানে রয়েছে। সব মিলিয়ে ভারতীয় পড়ুয়ারা ৩টি স্বর্ণপদক এবং ১১টি রৌপ্যপদক জিতেছেন এই অলিম্পিয়াডগুলি থেকে।
অলিম্পিয়াডের জন্য প্রতি বছর রীতিমতো কঠিন প্রতিযোগিতার মাধ্যমে নির্বাচন করা হয় প্রতিযোগীদের। তারপরে হমি ভাবা সেন্টার ফর সায়েন্স এডুকেশনে চলে তাঁদের প্রশিক্ষণ। এছাড়া শিক্ষামন্ত্রকও এই উদ্যোগ নেয়।





