শহিদ দিবস উপলক্ষ্যে কলকাতায় বিপ্লবী ভারত গ্যালারি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, প্রদর্শিত হবে স্বাধীনতা সংগ্রামে বিপ্লবীদের অবদান

একদিকে যখন রামপুরহাট গণহত্যা নিয়ে গোটা বাংলা কার্যত উত্তপ্ত, ঠিক সেই সময় আজ, বুধবার ভিক্টোরিয়া মেমোরিয়ালে এক বিশেষ গ্যালারির উদ্বোধন করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

আজ, বুধবার সন্ধ্যে ৬টায় ভিক্টোরিয়া মেমোরিয়ালে বিপ্লবী ভারত গ্যালারি নামের একটি গ্যালারি উদ্বোধন করবেন মোদী। আজ, শহিদ দিবস। সেই উপলক্ষ্যেই এই কর্মসূচি গ্রহণ ক্রাআ হয়েছে বলে জানা যাচ্ছে। ভারচুয়ালি এই গ্যালারির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠান চলাকালীন দেবেন ভাষণও।

স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধ সংক্রান্ত নানান ঘটনা এই গ্যালারিতে প্রদর্শিত হবে বলে জানা গিয়েছে। ভারতের এই ইতিহাসের উপর যাতে মানুষ আরও বেশি করে দৃষ্টি আরোপ করতে পারে, এই কারণেই এই বিশেষ উদ্যোগ। স্বাধীনতা সংগ্রামে বিপ্লবীদের অবদান, ব্রিটিশ শাসনের বিরুদ্ধে তাদের লড়াই, সবকিছু এই গ্যালারিতে বিস্তারিতভাবে তুলে ধরা হবে।

এই গ্যালারি উদ্বোধনের কথা প্রধানমন্ত্রী নিজেই জানান টুইটারে। গতকাল, মঙ্গলবার একটি টুইট করে তিনি লেখেন, “২৩শে মার্চ আমাদের জন্য একটি বিশেষ দিন কারণ আমরা এই দিন শহিদ দিবস পালন করি। আগামীকাল সন্ধ্যে ৬টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়ালে বিপ্লবী ভারত গ্যালারির উদ্বোধন করব। আমাদের স্বাধীনতার জন্য যাঁরা জীবন উৎসর্গ করেছেন তাঁদের অবদানগুলিকে প্রদর্শন করবে এটি”। টুইটের সঙ্গে এই গ্যালারির বেশ কিছু ছবিও দেন তিনি।

https://twitter.com/narendramodi/status/1506287148676304909

সূত্রের খবর, এই বিশেষ গ্যালারিতে বিপ্লবী আন্দোলনের জন্ম, বিপ্লবী নেতাদের সমিতি গঠন, ইন্ডিয়ান ন্যাশানাল আর্মি উত্থান, নৌ-বিদ্রোহ নানান ঐতিহাসিক ঘটনাই এই গ্যালারিতে প্রদর্শিত হবে।

RELATED Articles