রাইটার্স বিল্ডিংয়ে প্রেস কর্নারের সামনে চলল আচমকা গুলি। গুলিতে মৃত এক কর্তব্যরত পুলিশকর্মীর। নিজের সার্ভিস রিভলবারের গুলি থেকেই মৃত্যু হয়েছে ওই পুলিশকর্মীর। তাহলে কি আত্মহত্যা নাকি ভুল করে চলেছে গুলি, তদন্তে নেমেছে পুলিশ।
ঘটনাটি ঘটে দুপুর ৩টে ৩৫ মিনিট নাগাদ। জানা গিয়েছে, মহাকরণের ৬ নম্বর গেটের সামনে দায়িত্বে ছিলেন ওই পুলিশকর্মী। বসেছিলেন চেয়ারে। আচমকা গুলির শব্দে আতঙ্কিত হয়ে পড়েন আশে পাশের সবাই। সকলে ছুটে আসে। দেখা যায়, ওই পুলিশকর্মী লুটিয়ে পড়েছেন। পাশে পড়ে আছে তাঁর সার্ভিস রিভলবার। গুলিতে এফোঁড়-ওফোঁড় হয়ে যায় তার মুখ।
বিস্তারিত আসছে…..






