ফের কলকাতা থেকে কোটি কোটি টাকার হদিশ পেল পুলিশ, টালির ঘরে থাকা মহিলার অ্যাকাউন্ট থেকে উদ্ধার ৩৮ কোটি টাকা

মোবাইল গেম প্রতারণা কাণ্ডে ফের এক নতুন মোড়। এর আগে মূল অভিযুক্ত গার্ডেনরিচের বাসিন্দা আমির খানের বাড়ি থেকে উদ্ধার হয়েছিল প্রায় ১৮ কোটি টাকা। সেই নিয়ে শহর তথা গোটা রাজ্যে শোরগোল পড়ে যায়। এবার বেহালার এক মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ঠেলে ৩৮ কোটি টাকার খোঁজ পেল গোয়েন্দারা। ওই মহিলাকে গ্রেফতার করা হয়েছে।

ধৃত ওই মহিলার নাম সুমা নস্কর। কিছুদিন আগেই গার্ডেনরিচের বাসিন্দা আমির খানের বাড়ি থেকে উদ্ধার হয় প্রায় ১৮ কোটি টাকা। তল্লাশি চালিয়ে আরও বিপুল অর্থের সন্ধান পায় পুলিশ। কিছুদিন আগেই গাজিয়াবাদ থেকে গ্রেফতার করা হয়েছে আমির খানকে। অনেক তথ্য মিলেছে এই ঘটনায়। পুলিশের দাবী, শুধুমাত্র মোবাইল গেম অ্যাপই নয়, যৌ’নতার টোপ দিয়ে টাকা আদায়, চাকরির নামে প্রতারণা নানান মাধ্যমেই দেশ-বিদেশের অসংখ্য মানুষকে নিজেদের ফাঁদে ফেলেছে আমির ও তার সহযোগীরা।

আমিরের এক সঙ্গীকে জেরা করে সল্টলেকের সেক্টর ফাইভের একটি অফিসে হানা দিতেই পুলিশের নজরে আসে এক কাণ্ড। অফিসটি বন্ধ থাকলেও বিদেশী কোনও সার্ভার ব‌্যবহার করেই কোনও অ‌্যাপের মাধ‌্যমে রিমোট বা রোবোটিক কন্ট্রোলে চালানো হচ্ছিল অফিসটি।

আমির-কাণ্ডে কলকাতার নানান জায়গায় তল্লাশি চালিয়ে সুমা নস্কর, প্রসেনজিৎ সরকার, রাহুল রায়, শমিত মণ্ডল ও প্রতীক বাজপেয়ী নামে চারজনকে ইতিমধ্যে গ্রেফতার করেছে পুলিশ। এই সুমা নস্কর নামে বেহালার বাসিন্দার ওই মহিলাকে গ্রেফতার করা হয়েছে। এক্ষেত্রে টালির ছাদে বসবাস করলেও তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৩৮ কোটি টাকার সন্ধান পেয়ে স্বভাবতই হতবাক হয়ে পড়েছে সকলেই।

পুলিশ সূত্রে খবর, সল্টলেকের ওই অফিস থেকে ৮২টি সিম বক্স, মোট তিন হাজারেরও বেশি সিম কার্ড, ২৮২৬টি এটিএম কার্ড ও ব‌্যাঙ্ক অ‌্যাকাউন্টের নথি মিলেছে। কীভাবে ই-নাগেটসের মতো একের পর এক অ‌্যাপ বানিয়ে ও সেগুলির নাম পালটে চক্রটি জালিয়াতির জাল বিছিয়েছিল, হাতেনাতে তার প্রমাণ।

নানান অফিস থেকে এক একরকম ভাবে প্রতারণা করা হত বলে জানা যাচ্ছে। যৌনতার টোপ দিয়ে ফাঁদে ফেলা হত বহু মানুষকে। গিরিশ পার্কের অফিস থেকে আটক করা হয়েছে ১৫ জন মহিলাকে। দুবাই ও মালয়েশিয়া ছাড়াও কয়েকটি দেশ থেকে চক্র পরিচালিত হত। এই চক্রের মূল পান্ডা শুভজিৎ শ্রীমানি বি কে পাল অ‌্যাভিনিউয়ের বাসিন্দা। দুবাইয়ে বসে কারবার নিয়ন্ত্রণ করে থাকে সে, এমনটাই জানা গিয়েছে। তবে আপাতত সে ফেরার।

RELATED Articles