টাকার ছড়াছড়ি রাজ্যে, ফের কলকাতায় উদ্ধার কোটি কোটি টাকা, আমির খান ঘনিষ্ঠ ব্যক্তির বাড়ির আলমারি থেকে উদ্ধার বিপুল টাকা

ফের কলকাতা থেকে উদ্ধার কোটি কোটি টাকা। গার্ডেনরিচের ব্যবসায়ী আমির খানের ঘনিষ্ঠর বাড়ি থেকে উদ্ধার দেড় কোটি টাকা।

সূত্রের খবর, ওই ব্যক্তির নাম উমেশ আগরওয়াল। জানা গিয়েছে, তিনি একজন ব্যবসায়ী। তিনি গার্ডেনরিচে ব্যবসায়ী আমির খানের ঘনিষ্ঠ বলে জানা গিয়েছে। গোপন সূত্রে খবর পেয়ে গতকাল, বুধবার সকালে ওই ব্যক্তির উল্টোডাঙার বাড়িতে হাজির হয়েছিল ইডি।

এরপরই সেখানে উদ্ধার হল বিপুল পরিমাণ টাকা। এখনও পর্যন্ত যা গণনা করা গেছে, সেই অনুযায়ী দেড় কোটি টাকা পাওয়া গেছে। এখনও গণনা চলছে। জানা গিয়েছে, উল্টোডাঙার ওই বাড়িতে আলমারি থেকে মিলেছে এই বিপুল পরিমাণ টাকা।

কিছুদিন আগেই হাওড়ার শিবপুরের এক ব্যবসায়ী শৈলেশ পাণ্ডের বাড়ি ও গাড়ি থেকে মিলেছিল ৮ কোটিরও বেশি টাকা। এছাড়াও বিপুল পরিমাণ সোনা ও হিরের গয়নাও মিলেছিল। শুধু তাই-ই নয়, কানাড়া ব্যাঙ্কে দু’টি অ্যাকাউন্ট মিলিয়ে ২০ কোটি টাকা মিলেছিল।

গত শনিবার গোপন সূত্রে খবর পেয়ে ওই ব্যক্তির বাড়িতে হাজিরা দেয় পুলিশ। সেখানে শৈলেশ পাণ্ডে না থাকলেও, তাঁর ও তাঁর ভাইয়ের বাড়ি থেকে প্রাথমিকভাবে উদ্ধার হয় ২ কোটি টাকা। সোমবার তাঁর বাড়িগুলিতে হানা দেয় পুলিশ। সেখান থেকেই উদ্ধার হয় ৬ কোটি টাকার বেশি। ১৭টি ব্যাঙ্ক অ্যাকাউন্টের হদিশ মিলেছিল শৈলেশ পাণ্ডের। সেগুলি থেকে ১৩৪ কোটি টাকার লেনদেনের হদিশ মিলেছে।

RELATED Articles