দুর্গাপুজোয় নতুন রূপে সেজে উঠুন সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের নতুন কালেকশনে

সামনেই আসন্ন বাঙালি সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজো। এই মেজাজকে জিইয়ে রাখতেই পূর্ব ভারতের গয়নার সবচেয়ে বড় জুয়েলারি চেন সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ড নিয়ে হাজির তাদের নতুন কালেকশন। নাম ‘শক্তি কালেকশন’। আংটি থেকে শুরু করে কানের দুল, পেনড্যান্ট, বালা, সবই রয়েছে এই কালেকশনে। মাত্র ৬,৯৯৯ টাকা থেকে শুরু হওয়া এই কালেকশনের গয়নাগুলি আধুনিক স্বাধীনচেতা নারীর পছন্দের সঙ্গী হয়ে উঠবে।

এই কালেকশন লঞ্চ উপলক্ষে সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডের কর্ণধার শ্রী শুভঙ্কর সেন বলেন, “দুর্গাপুজো ভারতের সবচেয়ে বড় উৎসবগুলির একটা। এই উপলক্ষে সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ড সমস্ত বয়সের মহিলাদের জন্য এক নতুন সম্ভার নিয়ে এসেছে। এই সম্ভারের প্রতীকই হল নারীর ক্ষমতায়ন,তাদের আত্মবিশ্বাস ও উন্নতি করবার অভিলাষ। একজন মহিলা যে কর্মক্ষেত্র ও পারিবারিক জীবনে ভারসাম্য বজায় রাখতে অনেক প্রতিকূলতার সম্মুখীন হন, এই নতুন কালেকশন তাও স্বীকার করে। আমরা আত্মবিশ্বাসী যে এই নতুন সম্ভার আমাদের সম্মানীয় ক্রেতাদের কাছে মূল্যবান হয়ে উঠবে”।

শক্তি কালেকশনের গয়নাগুলি মিলবে সারা দেশের সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের সমস্ত স্টোরে ও তাদের অনলাইন প্ল্যাটফর্মে উৎসবের মরশুমে বিশেষ জয়োৎসব অফারে ক্রেতারা পেয়ে যাবেন বিশেষ ছাড়। সোনার গয়নার উপর থাকছে ৩০০ টাকার ছাড়, হীরের গয়নার উপর থাকছে ২৫ শতাংশ পর্যন্ত ছাড়, সোনার গয়নার মজুরিতে রয়েছে ৮ শতাংশ থেকে ছাড়, ও গসিপ কালেকশনের মূল্যের উপর থাছে ১৫ শতাংশ ছাড়।

এছাড়াও, সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ড চালু করেছে ফ্লেক্সি গোল্ড রেট প্ল্যান। এই প্ল্যানের দ্বারা ক্রেতা এখন থেকে ধনতেরাসের আগে পর্যন্ত বর্তমান দরেই নিজের পছন্দের গয়না বুক করে রাখতে পারেন। কেনার সময় যদি সোনার দাম বেড়ে যায় তবে নিজের বুক করা দরেই ক্রেতা তার গয়নাটি পেতে পারবেন। আবার, এর মধ্যে যদি সোনার দাম কমে যায়, তবে সেই কম দামেই ক্রেতা তখন নিজের গয়নাটি পাবেন। তাহলে আর দেরী কীসের, চটপট চলে যান আপনার কাছাকাছি সেনকো গোল্ডের স্টোরে আর পুজোয় সেজে উঠুন নতুন সাজে।

Khabor24x7 Desk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর