স্বামীকে জড়িয়ে ছবি পোস্ট নাতাশার,এ কী রিঅ্যাক্ট করলেন প্রাক্তন প্রেমিক আলি গনি?

নাতাশা স্ট্যানকোভিচকে এখন প্রায় গোটা ভারত চেনে। এর আগে যখন তিনি বলিউডে ছোটখাটো পারফরম্যান্স করেছিলেন এবং একটি নৃত্য প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন তখন তাকে খুব অল্প মানুষই চিনত। তবে গত বছর যখন ভারতীয় ক্রিকেট তারকা হার্দিক পান্ডিয়ার সঙ্গে হঠাৎ করে এংগেজমেন্টের ঘোষণা করলেন এই সার্বিয়ার মডেল তখন চমকে উঠেছিলেন সকলেই। এরপর লকডাউনে বিয়ে সেরে ফেলা এবং হার্দিকের সন্তানের মা হওয়া, সব মিলিয়ে নাতাশা এখন ভরপুর ঘরণী। নাতাশা এবার সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তার সঙ্গে হার্দিকের একটি উষ্ণ আলিঙ্গন এর ছবি পোস্ট করেছেন যাতে রিয়াক্ট করেছেন নাতাশার প্রাক্তন প্রেমিক অভিনেতা আলি গনি।

বর্তমানে হার্দিক পান্ডিয়া আইপিএল খেলতে উড়িয়ে গিয়েছেন আরব আমিরশাহীতে। ছেলে অগস্ত্যকে নিয়ে সময় কাটালেও স্বামীকে যে খুব মিস করছেন নাতাশা তা তার সোশ্যাল মিডিয়ায় পোস্ট দেখলেই বোঝা যাবে। অন্যদিকে ছেলে এবং স্ত্রীকে যে হার্দিকও ভুলতে পারছেন না তা হার্দিকের সোশ্যাল মিডিয়ায় ওয়াল দেখলে স্পষ্ট।

https://www.instagram.com/p/CGDIwetAZnm/?utm_source=ig_web_copy_link

মুম্বাইয়ের কোন এক নামকরা রেস্তোরাঁয় এর আগে খেতে গিয়েছিলেন হার্দিক এবং নাতাশা। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন এই সার্বিয়ান মডেল। আর সেখানেই লাভ রিয়াক্ট করেছেন নাতাশার প্রাক্তন প্রেমিক আলি গনি। যিনি পেশায় একজন অভিনেতা এবং এই আলি গনির সঙ্গেই জুটি বেঁধে নাতাশা নৃত্য প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন।যদিও তাদের মধ্যে সম্পর্ক নেই তবে এটা বারবার স্পষ্ট হয়েছে যে তারা নিজেদেরকে ভাল বন্ধু হিসাবে গ্রহণ করেছেন। এর আগে হার্দিকের সঙ্গে নাতাশার এঙ্গেজমেন্ট এর খবরেও আলি গনি নিজের শুভেচ্ছা জানিয়ে ছিলেন।

হার্দিকের মা নলিনী পান্ডিয়াও অগুনতি হৃদয় ও চুম্বনের ইমোজির মাধ্যমে দম্পতিকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন। হার্দিক কে পেছন থেকে মিষ্টি করে জড়িয়ে থাকা নাতাশাকে দেখে খুশি তার ভক্তরাও। তারাও অনেক শুভেচ্ছা জানিয়েছেন এই দম্পতিকে।

আরও অন্যান্য খবর