নিত্যযাত্রীদের জন্য বড় সুসংবাদ শোনাল রেল। ফের বাতিল হতে চলেছে ট্রেন। আগামীকাল থেকেই শিয়ালদহ মেইন শাখায় একাধিক ট্রেন বাতিল করা হয়েছে। এর জেরে যে নিত্যযাত্রীদের বেশ দুর্ভোগ পোহাতে হবে, তা বলাই বাহুল্য। শনিবার স্কুল-কলেজ, অফিস, সবই খোলা। তবে জানা গিয়েছে, শনিবার রাত থেকে রবিবার ভোর পর্যন্ত বন্ধ থাকবে ট্রেন পরিষেবা।
রেল সূত্রে খব অনুযায়ী, রেললাইনের মেরামতির জন্য ওই দিন রাত ১০টা থেকে ভোর ৬টা পর্যন্ত এক ডজন ট্রেন বাতিল করা হয়েছে। রেলের পক্ষ থেকে জানানো হয়েছে যে এই সময়ের মধ্যে বাতিল হচ্ছে এক জোড়া শিয়ালদহ-কল্যাণী সীমান্ত লোকাল। দু’টি শিয়ালদহ-নৈহাটি লোকাল বাতিল ঘোষণা করা হয়েছে।
সূত্রের খবর, ব্যারাকপুর-নৈহাটি শাখাতেও রেলের এই কাজের প্রভাব পড়বে। সংশ্লিষ্ট ওই শাখায় আপ ও ডাউন লাইনে দু’জোড়া লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। আবার নৈহাটি-কল্যাণী সীমান্ত লোকালের সময়ও বদল করা হয়েছে বলে খবর। পূর্ব রেল সূত্রে খবর, ওইদিন ওই ট্রেন নৈহাটি থেকে ছাড়বে ভোট ৫টা ১২ মিনিটে যা অন্যান্য দিন ছাড়ে ৪টে ১০ মিনিটে।
জানা যাচ্ছে, শিয়ালদহ-নৈহাটি শাখায় অগ্রাধিকারের ভিত্তিতে কাজের করা হবে। শিয়ালদহ শাখায় প্রতিদিন কয়েক লক্ষ যাত্রী যাতায়াত করেন। এই কারণে যাত্রীদের কথা মাথায় রেখেই শনিবার রাত থেকে রবিবার ভোর পর্যন্ত মোট ৮ ঘণ্টা ডাউন লাইনে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রেখে কাজ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে রেলের তরফে। রেল কর্তারা জানাচ্ছেন যে নির্দিষ্ট সময়ের আগেই এই কাজ শেষ হয়ে যাবে।






‘ভগবান শুধু আশা দেন, কাজ কিছুই করেন না!’ ঈশ্বরকে নিয়ে বিস্ফো’রক জাভেদ আখতার