‘ডিসেম্বরেই দিদিমণির বিসর্জন হবে’, মমতাকে তোপ দেগে এ কীসের ইঙ্গিত দিলেন দিলীপ ঘোষ? হইচই রাজ্য-রাজনীতিতে

এমনিতে তিনি নানান সময় নানান মন্তব্য করে বিতর্কে জড়ান। তাঁর নানান মন্তব্য অনেককে অনেক সময় বেশ বিড়ম্বনায় ফেলে বটে। এবারও মমতা সরকারকে (Mamata government) শানিয়ে ফের বিস্ফোরক বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। বৃহস্পতিবার এক জনসভা থেকে বাংলার বর্তমান সরকারের নিশ্চিহ্ন হয়ে যাওয়ার ইঙ্গিত দেন তিনি। বলেন, “ডিসেম্বর মাসে এই সরকার কার্যত আর থাকবে না”।

গতকাল, বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুরের দাঁতনে এক জন্সভায় উপস্থিত ছিলেন দিলীপ ঘোষ। সেই সভা থেকেই মমতা সরকারকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন তিনি। বললেন, “ডিসেম্বর মাসে এই সরকার কার্যত আর থাকবে না। ২০২৪ সালে বিধানসভা ও লোকসভার নির্বাচন একসঙ্গে হবে। দেখতে থাকুন”। তাঁর এই মন্তব্যের জেরে স্বাভাবিকভাবেই রাজ্য-রাজনীতিতে বেশ হইচই পড়ে গিয়েছে।

এদিন অ-বিজেপি সরকারের স্থায়িত্ব নিয়ে কটাক্ষ করে দিলীপ ঘোষ বলেন, “সরকারের কোনও ভরসা নেই। সে পদ্ম পাতায় জলের মতো। এই আছে এই নেই। আমরা মধ্যপ্রদেশে হেরে গিয়েছিলাম। কিন্তু, ৬ মাস পরে সরকার আমাদের হয়ে গেল। কর্নাটকে হেরে গিয়েছিলাম, সরকার আমাদের। মহারাষ্ট্রে হেরে গিয়েছিলাম। কিন্তু এখন সরকার আমাদের। তোমাদের তো দেড় বছর হয়ে গিয়েছে। অনেক করেছ। যাও এবার বাড়ি যাও। ঘুম পেয়েছে বাড়ি যাও। আমার মনে হয় নির্বাচন করতে হবে না, সরকার এমনিই হয়ে যাবে”।

এখানেই শেষ নয়। এদিন তৃণমূল সাংসদ সৌগত রায়কেও নাম না করেই তুলোধোনা করেন খড়গপুরের সাংসদ। বলেন, “চিরদিন সবার সময় সমান থাকে না। ভেবে চিন্তে কথাবার্তা বলা উচিত। ভাবছেন আমরা মায়ের দুধ খাইনি। জল খেয়ে বড় হয়েছি? এরকম যারা করেছে, তাঁরা মনে করছেন আমরা সুদে আসলে শোধবোধ করতে পারি না”?

এরপরই বেশ বিস্ফোরক হয়েই কলার ধরে জুতো মারার হুঁশিয়ারি দিয়ে দিলীপ ঘোষ বলেন, “ তুলে নিয়ে এসে এখানে অশ্বত্থ গাছের তলায় জামা কাপড় খুলতে পারি। জুতোপেটা করতে পারি। ওই মোটা, কালো, ধুমসো একটা সাংসদ আছে তৃণমূল কংগ্রেসের। খালি বলে জুতো মারবে। কিছুই করতে পারবেন না। আপনার কাপড় খুলে নেবে এখানকার মানুষ। আমি বলছি, কলার ধরে নিয়ে এসে এখানে গাছের নিচে বেঁধে জুতো মারব। কোনও বাপের ব্যাটার হিম্মত নেই আটকে রাখার”।

RELATED Articles