করোনা সংক্রমণ সন্দেহে বেলেঘাটা আইডিতে ভর্তি ৫, একজনের দেহে পাওয়া গেল সোয়াইন ফ্লু

করোনা ভাইরাস সংক্রমন সন্দেহে বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি করা হল ৫ জনকে। তাঁদের নমুনা পাঠানো হয়েছে। রিপোর্ট এলে বোঝা যাবে করোনা তাঁরা আক্রান্ত কিনা। সোমবার নতুন করে যে ৫ জনকে ভর্তি করা হয়েছে তাঁদের মধ্যে একজনের বাড়ি হাইল্যান্ড পার্কে , নাম দেবব্রত ঘোষ। তিনি কয়েক দিন আগেই জার্মানি, ফিনল্যান্ড, পর্তুগাল প্রভৃতি দেশে ঘুরে এসেছেন। শরীর খারাপ হওয়ায় বেলেঘাটা আইডিতে যান তিনি। সেখানে তাঁকে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়।

জানা গিয়েছে তাদের মধ্যে একজন হলেন বেঙ্গালুরু নিবাসী ভেঙ্কটেশ্বর।সম্প্রতি তাইল্যান্ড থেকে ফিরছিলেন । অপর একজনের বাড়ি এন্টালিতে, সম্প্রতি হরিদ্বার থেকে ফিরেছেন। বাকি দু’জন শ্রমিকের কাজ করছিলেন কেরলাতে । একজনের বাড়ি বীরভূমের নানুরে। অন্যজনের বাড়ি ক্যানিংয়ে। রাজ্যে ফিরে আসার পরে শরীর খারাপ হয় তাঁদের। তাই তাঁদেরও আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

এদিকে গতকাল যে ১২ জন রোগীর রিপোর্ট এসেছে তার মধ্যে ৯ জনের শরীরে করোনার কোনো জীবাণু পাওয়া যায়নি। তাই তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে। বাকিদের মধ্যে ২ জনের শরীরে টাইপ বি ইনফ্লুঞ্জারয় আক্রান্ত আর একজন সোয়াইন ফ্লু’য়ে আক্রান্ত। তাঁদের বেলেঘাটা আইডিতেই ভর্তি রাখা হয়েছে।শুক্রবার করোনা ভাইরাস সন্দেহে বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি হয়েছিলেন আরও চারজন। তাঁদের মধ্যে একজন পেরু থেকে ও তিনজন কুয়েত থেকে ফিরেছিলেন। এঁদের মধ্যে এক ন’মাসের শিশুও আছে।

তবে বেলেঘাটা আইডি হাসপাতালের চিকিৎসকরা জানান এই তিনজনের শরীরে যা লক্ষণ রয়েছে তা করোনাভাইরাসের নয়। তবুও তাদের ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হয়। তারপর শনিবার সকালে এই তিনজনকেও ছেড়ে দেওয়া হয় । স্বাস্থ্য দফতর সূত্রে খবর, ইতিমধ্যেই বেলেঘাটা আইডি হাসপাতালে মোট ৭০টি নমুনা পরীক্ষা হয়েছে , তবে কারও দেহে করোনাভাইরাসের নমুনা পাওয়া যায়নি, যা রাজ্যবাসীর কাছে এটা স্বস্তির খবর।

RELATED Articles

Leave a Comment