রোগ কোনোদিন গোপন করার বিষয় নয়। কিন্তু এক ব্যক্তি তার মেয়ে ও জামাই এর রোগ গোপন করে গেছেন নির্দ্বিধায়। ঘটনাটি ঘটেছে আগ্রাতে। মেয়ে এবং জামাই উভয়ই করোনাতে আক্রান্ত। তা সত্বেও রোগ গোপন করেছেন বাবা। তাই বাবার বিরুদ্ধে এফআইআর করা হয়েছে। তার বিরুদ্ধে ভারতীয় দন্ডবিধির ২৬৯ ও ২৭০ ধারায় মামলা দায়ের করা হয়েছে।
ওই সদ্য বিবাহিত দম্পতি মধুচন্দ্রিমার জন্য ইটালিতে গিয়েছিলেন। সেখানে গিয়েই তরুণীর স্বামী অসুস্থ হন এবং শরীরে জ্বর, সর্দি, কাশি সব উপসর্গ দেখা দেয়। বাড়িতে ফিরে তারা চিকিৎসকের কাছে গেলে তাদের রক্ত পরীক্ষা করানো হয় আর সেই রিপোর্টে করোনা পজিটিভ আসে।
এরপর তরুণীও হঠাৎ অসুস্থ হলে তাকে হাসপাতালে নিয়ে যায়নি বাড়ির লোকেরা। স্বাস্থ্যদপ্তরের কাছে খবর গেলে তারাই তরুণীকে হাসপাতালে নিয়ে যেতে আসে কিন্তু তার বাবা রোগের বিষয় গোপন করে যান। তাই তারাও ফিরে যান। তবে পরে সত্য ঘটনা সামনে এলে তরুণীর বাবাকে সত্য গোপনের অভিযোগে অভিযুক্ত করা হয়। চিকিৎসক বিনয় কুমার জানিয়েছেন যে ১২ জনের শারীরিক পরীক্ষার নমুনা হাসপাতালে পাঠানো হয়েছিল। সেখানে একমাত্র ওই তরুণীর রিপোর্ট এখনো আসেনি। বাকিদের রিপোর্ট নেগেটিভ এসেছে।
তবে আপাতত সেই তরুণীর বাবা-মাকে সেলফ কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। পুলিশ সুপার বলেছেন যে যারা করোনা ভাইরাস সংক্রমণের কথা গোপন করছেন, তাদের বিরুদ্ধে করা ব্যবস্থা নেবে প্রশাসন। আগ্রার ওই ব্যক্তির মতো আরও কেউ সত্য গোপন করছেন কিনা সেটাও দেখা হচ্ছে। তবে এই ঘটনা আগ্রাতে এই প্রথম বলে ঘটেছে বলে সূত্রের খবর।





