অবসর নিলেও আইসিসির হল অফ ফেমে নেই ধোনি, কেন জানুন

ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক এবং কিংবদন্তি মহেন্দ্র সিং ধোনি ১৫ আগস্ট সন্ধ্যায় আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছিলেন। ইনস্টাগ্রামের পোস্টের মাধ্যমে ধোনি লেখেন, ‘‘সবাইকে এত ভালবাসা এবং সবসময়ের সাপোর্টের জন্য অনেক ধন্যবাদ। আজ রাত ৭ টা ২৯ মিনিট থেকে আমাকে অবসর প্রাপ্ত ক্রিকেটার হিসেবে ধরে নিতে পারেন।’’ হঠাৎ এই খবর পেয়ে আশাহত হন ধোনির ভক্তরা।

কিন্তু এর পরই আরও একটি বিষয়ে বেশ আশাহত হলেন ধোনি অনুরাগীরা। সেটা হল এত জনপ্রিয় ক্রিকেটার হওয়া সত্ত্বেও এখনও পর্যন্ত আইসিসির হল অফ ফেমে জায়গা হল ধোনির। এই নিয়েই সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ করছে তাঁর অনুরাগীরা। যেদিন ধোনি অবসর নিয়েছেন, সেদিন জ্যাক ক্যালিস, লিজা স্তালেকারকে, জাহির আব্বাসকে নতুন হল অব ফেমের তালিকায় যুক্ত করা হয়েছিল। তবে আইসিসির নিয়ম অনুযায়ী এটা ভুল কিছু নয়।

একজন জনপ্রিয় ক্রিকেটারকে হল অফ ফেমে নাম তুলতে গেলে বা এই সম্মান অর্জনের জন্য অপেক্ষা করতে হয় পাঁচ বছর। অবসরের ঠিক পাঁচ বছর পরেই তার নাম যোগ করা হয় আইসিসির হল অব ফেমের তালিকায়। সব দেশের ক্রিকেটারের ক্ষেত্রেই এই একই নিয়ম প্রযোজ্য। তাই অনুরাগীরা চাইলেও এখনই ধোনিকে দেখা যাবে আইসিসি হল ফেমের তালিকায়।

RELATED Articles

Leave a Comment