মোটা টাকার লোভে নাবালিকা মেয়েকে দু’বার বিক্রি করে দিল নিজের মা-ই! যৌ’ন’প’ল্লিতে ‘খ’দ্দে’র’দের অত্যাচার না সইতে পেরে মৃ’ত্যু অন্তঃসত্ত্বার

সৎ মা নয়, নিজের মা-ই হয়ে উঠল মেয়ের সবথেকে বড় শত্রু। নাবালিকা মেয়েকে মোটা টাকার লোভে বিক্রি করে দিল মা। তাও আবার একবার নয়, দু’বার। যৌ’ন’প’ল্লিতে এক পণ্যে পরিণত হয় সেই কিশোরী। খ’দ্দে’র’দের অত্যাচার সহ্য না করতে পেরে মৃ’ত্যুর মুখে ঢলে পড়ল সে। ওই কিশোরী অন্তঃসত্ত্বা হয়ে পড়েছিল বলে খবর।

কী ঘটেছে গোটা ঘটনাটি?

পুলিশ সূত্রে খবর, ওই কিশোরীর বাড়ি নারকেলডাঙায়। তার মা ২০২১ সালে তাকে বিয়ে দেওয়ার টোপ দিয়ে নিয়ে যায় বিহারের মুজাফ্‌ফরপুরে। সেখানে নিয়ে গিয়ে এক যৌ’ন’পল্লিতে তাকে বিক্রি করে দেয় তার মা। সেখানে এক স্বেচ্ছাসেবী সংগঠনের কাছে যায় সেই খবর।

তারা খবর দেয় নারকেলডাঙা থানায়। পুলিশ তখন মুজাফ্‌ফরপুর থেকে উদ্ধার করে আনে সেই কিশোরীকে। কলকাতায় আনার পর ওই কিশোরীর মাকে জেরা করা হয়। কিন্তু আদালতের নির্দেশে শেষ পর্যন্ত মায়ের কাছেই নাবালিকাকে ফিরিয়ে দেয় পুলিশ।

কিন্তু টাকার লোভ কী আর সহজে যায়! ২০২২ সালে কলকাতার সোনাগাছির এক দালালের সঙ্গে যোগাযোগ করে ওই মহিলা। এবার মেয়েকে কাজ দেওয়ার নাম করে সোনাগাছি গিয়ে যায় তার মা। সেখানে যৌ’ন’পল্লিতে ফের মোটা টাকায় মেয়েকে বিক্রি করে দেয় মা।

অভিযোগ, সেখানে ১৬ বছরের ওই নাবালিকার উপর অকথ্য শারীরিক অত্যাচার চালানো হত। অন্তঃসত্ত্বা হয়ে পড়ে ওই নাবালিকা। শারীরিক নির্যাতন চলত ওই নাবালিকার উপর। কোনও এক দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে পড়েছিল সে। বাড়ির মালকিন ওই নাবালিকাকে কোনও চিকিৎসক না দেখিয়ে তার মায়ের বাড়ির সামনে ফেলে দিয়ে আসে নিএর লোকদের দিয়ে।

এক স্বেচ্ছাসেবী সংগঠনের কাছে সেই খবর যায়। নাবালিকাকে উদ্ধার করে এনআরএস হাসপাতালে ভর্তি করা হয়। মাথায় গভীর আঘাত ছিল ওই কিশোরীর। ভেন্টিলেশনে রাখা হয়েছিল তাঁকে। কিন্তু শেষরক্ষা আর হয়নি। গত বুধবার রাতে মৃ’ত্যু হয় ওই নাবালিকার। তার মৃ’ত্যুকে ঘিরে তৈরি হয়েছে রহস্য। পুলিশ তদন্ত শুরু করেছে এই ঘটনার।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles