এখন জোরকদমে চলছিল ইস্ট-ওয়েস্ট মেট্রোর বাকি থাকা কাজ। কিন্তু কাজ শুরু হলেই বার বার বিপত্তির মুখে পড়েন বউবাজারের বাসিন্দারা। তাই কাজ বন্ধ রাখার আর্জিতে তারা কোর্টের দ্বারস্থ হন। তাতেও কাজ বন্ধ করতে সম্মতি দিল না কলকাতা হাইকোর্ট । ইস্ট-ওয়েস্ট মেট্রোর কাজ পুনরায় শুরু হতেই ফাটল দেখা দিল বউবাজার এলাকায় । অন্তত 36টি বাড়ি নতুন ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি মামলাকারীদের । মঙ্গলবার এই বিষয়ে কলকাতা হাইকোর্টে আর্জি জানান ক্ষতিগ্রস্তরা । আজ প্রধান বিচারপতি টি বি এন রাধাকৃষ্ণণ ও অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হয় ।
ক্ষতিগ্রস্ত বাড়ি মালিকদের তরফের আইনজীবী দীপঙ্কর ধর বলেন, ‘‘মেট্রো রেল কর্তৃপক্ষ তাদের প্রতিশ্রুতি বজায় রাখে নি । কাজ শুরুর আগে তারা আশ্বস্ত করেছিল, ওই এলাকায় নতুন করে আর কোনও বাড়ি ক্ষতিগ্রস্ত হবে না, কিন্তু তারপরও একাধিক বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে । তাই আমরা আমাদের নিরাপত্তা ও সুরক্ষার দাবিতে কলকাতা হাইকোর্টের হস্তক্ষেপ চাইছি।’’ অন্যদিকে মেট্রোরেল কর্তৃপক্ষের তরফে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন, ‘‘মেট্রোরেল কর্তৃপক্ষ কোনও কথার খেলাপ করেনি বরং বিশেষজ্ঞদের পরামর্শ নিয়েই কাজ করছে ।’’
প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ মেট্রোরেল কর্তৃপক্ষের তরফে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে নির্দেশ দেন, বর্তমান পরিস্থিতি ও কতটা ক্ষতি হয়েছে সেই ব্যাপারে মেট্রোরেল কর্তৃপক্ষ কী কী পদক্ষেপ নিয়েছে সেই সব তথ্যাদি আগামী ২৬ মার্চের মধ্যে হাইকোর্টকে জানাতে হবে এবং ওই দিনই এই মামলার পরবর্তী শুনানি হবে।
গতবছর থেকে কাজ বন্ধ থাকার পর হাইকোর্টের নির্দেশে কিছুদিন আগেই শুরু হয়েছে ইস্ট-ওয়েস্ট মেট্রো রেলের আটকে থাকা কাজ পুনরায় আহুরু হয়। এতেই আবার সমস্যায় পড়তে হয় বাসিন্দাদের। আইনজীবী দীপঙ্কর ধর পরশুদিন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি বি এন রাধাকৃষ্ণাণ ও অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে জানান, ‘‘গত অগাস্ট মাসে মেট্রো রেল কর্তৃপক্ষকে ক্ষতিগ্রস্থরা একটি পিটিশন দিয়ে জানান মেট্রোরেলের বোরিং মেশিনের কম্পনের তীব্রতার জন্য তাদের বাড়ি ক্ষতিগ্রস্ত হচ্ছে । কিন্তু তাতে কোনো গুরুত্ব দেননি মেট্রোরেল কর্তৃপক্ষ। এরপর আমরা কলকাতা হাইকোর্টএর দ্বারস্থ, যাতে তারা এই বিষয়ে শীঘ্রই হস্তক্ষেপ করেন ও ক্ষতিগ্রস্তদের নিরাপত্তা ও সুরক্ষার ব্যবস্থা করেন । ’’
বাড়িতে ফাটল দেখা দেওয়ার পর ২০১৯ এর সেপ্টেম্বর মাস থেকে কাজ বন্ধ ছিল । তারপর আবার হাইকোর্ট-এর নির্দেশেই এই বছরের ১১ ই ফেব্রুয়ারি থেকে কলকাতা মেট্রো রেল ইস্ট ওয়েস্ট মেট্রো রেলের কাজ পুনরায় শুরু করে । এবং বউবাজার এলাকাতেও শুরু হয় আটকে থাকা কাজ। কিন্তু পুনরায় বিপত্তি ঘটে এবং আবার দেখা দেয় ফাটল ৷ তাই নিজেদের সুরখাতেই হাইকোর্টে পিটিশন দেন বাসিন্দারা। তবে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানিয়েছে কাজ যেমন চলছে তেমনই চলবে । এরপর যথেষ্ট চিন্তায় পড়েছেন বাসিন্দারা। তবে ২৬সে মার্চ এ রেল কর্তৃপক্ষএর জমা দেওয়া তথ্যের ভিত্তিতে পুনরায় মামলার শুনানি হবে তাই একটু আশার আলো এখনো দেখছেন এলাকার বাসিন্দারা।





