‘সব ভণ্ডামি’! শিবলিঙ্গে ক’ন্ডো’ম পরানোর ছবি দিয়ে বিতর্কে জড়িয়েছিলেন, সেই শিবলিঙ্গে পুজো দিয়েই ভোটের প্রচার সায়নীর

প্রায় ৯ বছর আগের কথা। তখনও তিনি তৃণমূলের সৈনিক হন নি। শিবরাত্রির দিন শিবলিঙ্গে কন্ডোম পরানোর ছবি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছিলেন তিনি। তা নিয়ে বিস্তর বিতর্কে জড়িয়েছিলেন। এবার সেই শিবলিঙ্গে পুজো দিয়েই ভোটের প্রচার শুরু করলেন যাদবপুরের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ। এবার তা নিয়েও কম কটাক্ষ শুনতে হল না নেত্রীকে।

কী ঘটেছে ঘটনাটি?

আজ, শনিবার রাজপুর-সোনারপুর পুরসভার ৩০ নম্বর ওয়ার্ডে প্রচারে গিয়েছিলেন সায়নী ঘোষ। সেখানে তাঁর সঙ্গে ছিলেন বিধায়ক ফিরদৌসী বেগম ও আরও অনেকেই। এদিন সেখানকার এক শিব মন্দিরে যান সায়নী। শিবলিঙ্গে জল ঢেলে পুজো করে প্রচার শুরু করেন তিনি। তাঁর এহেন ঘটনাতেই এবার ফের কটাক্ষের মুখে পড়লেন তৃণমূল প্রার্থী।

কেন এমন কটাক্ষ?

আসলে, প্রায় ৯ বছর আগে সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেছিলেন সায়নী। তাতে দেখা গিয়েছিল, এক মহিলা শিবলিঙ্গে ক’ন্ডো’ম পরাচ্ছেন। সেই মহিলা যে এইডস সচেতনতার ম্যাসকট ‘বুলা দি’, তা স্পষ্টই বোঝা গিয়েছিল। সেই ছবি পোস্ট করে তিনি ক্যাপশন দিয়েছিলেন, “এর থেকে বেশি কার্যকরী হতে পারেন না ঈশ্বর”। এরপরই নানান কটাক্ষ ধেয়ে আসে সায়নীর দিকে। যদিও তখন অভিনেত্রী বলেছিলেন, তাঁর অ্যাকাউন্ট নাকি হ্যাক হয়েছে। পরে সেই ছবি মুছেও দেন তিনি। কিন্তু সেই ঘটনা নিয়ে বিতর্ক থামে নি।

সেই ঘটনার রেশ এখনও রয়েছে গিয়েছে। ফলে এদিন সায়নী শিবলিঙ্গে পুজো করে প্রচার শুরু করায়, তা নিয়ে ফের তাঁকে কটাক্ষ করেছেন নেটিজেনরা। এমন ছবি দেখে তৃণমূল প্রার্থীকে ‘ভণ্ড’ বলেও তোপ দেগেছেন অনেকেই। যদিও এই বিষয়ে সায়নীর কোনও প্রতিক্রিয়া মেলেনি।

এদিন ভোট প্রচারে গিয়ে সায়নী বলেন, “এই ভোটটা সরাসরি দিদি বনাম মোদির। মমতা বন্দোপাধ্যায়ের উন্নয়নের জন্যই তৃণমূলকে ভোট দেবেন। আমাদের লড়াই বিভেদকামী এবং বঞ্চনাপ্রবণ কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে। বাংলার মানুষও সেই লড়াই করছেন। এ রাজ্যে মোদীর গ্যারান্টি বলে কিছু নেই। শুধু দিদির গ্যারান্টি আছে”। এই যাদবপুর কেন্দ্র থেকে বিজেপির হয়ে লড়ছেন অনির্বাণ গঙ্গোপাধ্যায় আর সিপিএমের টিকিটে লড়ছেন সৃজন ভট্টাচার্য। এবার এই কেন্দ্র থেকে শেষ হাসি কে হাসেন, সেটাই দেখার।   

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles