‘বো’ম মেরে উড়িয়ে দেওয়া হবে, ঝরবে র’ক্ত’, কলকাতার একাধিক স্কুলে বোমাতঙ্ক, পাঠানো হল হুমকি চিঠি

কলকাতার একাধিক স্কুলে (School) হুমকি বার্তা। ক্লাসে রাখা হয়েছে বোমা এমনই হুমকি বার্তা পাঠানো হয় কলকাতা শিলিগুড়িসহ পশ্চিমবঙ্গের একাধিক স্কুলে। স্কুলগুলিকে বোমাতে উড়িয়ে দেওয়া হবে বলে হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ ওঠে। অভিযোগ, রবিবার রাত বারোটার পরে কলকাতা শিলিগুড়ি সহ পশ্চিমবঙ্গের প্রায় দুশোটি স্কুলে ইমেইলে হুমকি বার্তা পাঠানো হয়। ইতিমধ্যেই বিভিন্ন স্কুল কর্তৃপক্ষের তরফে বিষয়টি জানানো হয়েছে পুলিশকে। এমনকি খবর পাঠানো হয়েছে লালবাজারেও।‌

পুলিশ সূত্রে খবর, পুরো পরিস্থিতির ওপর কড়া নজর রাখা হয়েছে। এই বিষয়টি নিয়ে শুরু হয়েছে তদন্ত। ‌ যে মেইল থেকে ইমেইলটি করা হয়েছিল, সেটি ভুয়ো কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। তবে বিষয়টি নিয়ে পুলিশ সরাসরি কোন মন্তব্য করেনি।

স্কুল (School) কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, প্রত্যেকটি ক্লাসরুমে রাখা রয়েছে বোমা, সকাল হলেই বিস্ফোরণ। এমনকি চিঠি পাঠানো হয়েছে কলকাতার একাধিক স্কুলে। ‌এই ঘটনা প্রকাশ্যে আসতেই আতঙ্ক ছড়িয়েছে স্কুলগুলিতে। স্কুলের দরজা খোলার সঙ্গে সঙ্গেই শুরু হয় তদন্ত। ‌ তবে সোমবার বিকেল পর্যন্ত কোন স্কুলের মধ্যেই বোমা পাওয়া যায়নি বলে জানা গিয়েছে। ‌এই ঘটনা জানানো হয়েছে কলকাতা পুলিশের সাইবার ক্রাইম বিভাগকে। কারা এই ইমেইল পাঠালো, কেন পাঠাল তা জানতে চলছে তদন্ত। কিছুই স্পষ্ট নয় এখনও পর্যন্ত। যে মেইলগুলি থেকে মেইল করা হয়েছিল সেখান থেকে দুটি নাম উঠে এসেছে- ডল ও চ্যাং।

একাধিক স্কুলের (School) তরফে পুলিশকে জানানো হয়েছে, রবিবার রাত বারোটার পরে ডল নামের আইডি থেকে স্কুলের ইমেইলে হুমকি বার্তা পাঠানো হয়। হুমকি বার্তায় লেখা হয় স্কুলের ক্লাসরুমে বোমা রাখা রয়েছে। স্কুল চলাকালীন ঘটানো হবে বিস্ফোরণ। বড় হত্যালীলার প্ল্যান করেই কি এই মেইল করা হয়েছে, উঠছে প্রশ্ন। লোকসভা নির্বাচনের আগেই এত বড় ঘটনায় চাঞ্চল সৃষ্টি হয়েছে। এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। ভোটের আগে নিরাপত্তা নিয়ে আশঙ্কা তৈরি হয়েছে শহরে।

কলকাতার এক স্কুলের (School) প্রধান শিক্ষক জানিয়েছেন, তাঁদের স্কুলের ইমেলে হুমকিবার্তা এসেছে। স্কুলে বোমা বিস্ফোরণের হুমকি দেওয়া হয়েছে। অভিনব ভারতী হাই স্কুলের প্রিন্সিপাল শ্রাবণী সামন্ত জানান, “ভোর রাত থেকে মেইলগুলো আসতে শুরু করে। স্কুলের শ্রেণিকক্ষগুলোয় অনুসন্ধানও চালানো হয়েছে। তবে কিছু পাওয়া যায়নি।” অভিনব ভারতী হাই স্কুল সহ একাধিক স্কুলে এই হুমকি চিঠি পাঠানো হয়েছে। যদিও ঠিক কতগুলো স্কুলে এই হুমকি বার্তা পৌঁছেছে সে বিষয়টি স্পষ্ট নয়। ‌

RELATED Articles