পূর্বাভাস থাকলেও হয়নি বৃষ্টি, তাপমাত্রা কিছুটা কমলেও স্বস্তির খবর নেই, ফের চড়চড়িয়ে বাড়বে গরম

তাপমাত্রা কিছুটা কমলেও বৃষ্টির মুখ দেখেনি দক্ষিণবঙ্গ। পূর্বাভাস থাকার পরও সোমবার বৃষ্টি হয়নি কলকাতায়। বৃষ্টির সাথে ঝড়ো হওয়ার সম্ভাবনা ছিল, হয়নি ঝড়ও। ফের মঙ্গলবার ও বুধবার রাজ্য জুড়ে ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া (weather) দপ্তর। দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে। উত্তরবঙ্গে বৃষ্টি চলবে বুধবার অবধি।

দিনভর মেঘলা আকাশ থাকবে দক্ষিণবঙ্গে হালকা মাঝারি বৃষ্টির সাথে ঝড়ো হাওয়া সম্ভাবনা রয়েছে জেলায় জেলায়। দিনের তাপমাত্রা আগের সপ্তাহের থেকে বেশ কিছুটা কমেছে স্বাভাবিকের থেকে নিচে নেমেছে তাপমাত্রা। মঙ্গলবার দক্ষিণবঙ্গের জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে। বাকি জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। বৃষ্টিপাতের সাথে বিক্ষিপ্ত বজ্রপাতের আশঙ্কা রয়েছে। মঙ্গল ও বুধবার তাপমাত্রা কিছুটা বাড়তে পারলে বলে আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে। দু থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। ‌

উত্তরবঙ্গের পাঁচ জেলায় বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে। বৃষ্টির প্রকোপ বাড়বে মঙ্গলবারে। বুধবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে। উত্তরবঙ্গের সব জেলাতেই বৃষ্টির আবহাওয়া জারি থাকবে। সাথে ঝড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে ‌। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুর জেলায় ঝড় বৃষ্টির প্রকোপ বেশি। ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে বইবে ঝড়ো হাওয়া। বুধবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে বৃষ্টির সম্ভাবনা দেওয়া হয়েছে। মালদা ও দিনাজপুরে আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া শুষ্ক থাকবে। বুধবারের পর থেকে তাপমাত্রা বাড়বে উত্তরবঙ্গের জেলায় জেলায়।

রবিবার থেকে আংশিক মেঘলা কলকাতার আকাশ। আজ কয়েক পশলা বৃষ্টিতে ভিজতে পারে কলকাতা। ‌মঙ্গল ও বুধে তাপমাত্রা সামান্য বাড়ার ইঙ্গিত দিয়েছে আবহাওয়া দপ্তর। আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২৪.৯ ডিগ্রি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৫ ডিগ্রি, যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কম।

ঈদের দিন উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা থাকলেও দক্ষিণে সে সম্ভাবনা অনেকটাই ক্ষীন। উত্তরবঙ্গের সব জেলাতে বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলা গুলি উপকূলের জেলাগুলিতে বৃষ্টি হতে পারে। আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, ওড়িশা থেকে তামিলনাড়ু পর্যন্ত নিম্নচাপ অক্ষরেখা অবস্থান করছে, যেই অক্ষরেখা ছত্তীসগড়ের বিদর্ভ ও কর্ণাটকের উপর দিয়ে গেছে। এদিকে অসমে ও রাজস্থানে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। জানানো হয়েছে জোড়া পশ্চিমে ঝঞ্ঝা ঢুকবে চলতি সপ্তাহে।

RELATED Articles