শোভনদেব ও জুঁই বিশ্বাসের অনুগামীদের মধ্যে গোষ্ঠীদ্বন্দের জেরে জখম একাধিক

বৃহস্পতিবার রাতে তৃনমূলের গোষ্ঠীদ্বন্দের জেরে উত্তপ্ত হল নিউ আলিপুর এলাকা। নিউ আলিপুরের মাঝেরহাট কলোনিতে হঠাৎই ঝামেলা বেঁধে যায় শোভনদেব চট্টোপাধ্যায় ও জুঁই বিশ্বাসের অনুগামীদের মধ্যে। ঘটনার জেরে জখম হয়েছেন দু’পক্ষেরই বেশ কয়েকজন।

জুঁই ও স্বরূপ বিশ্বাসের অনুগামীরা শোভনদেবের অনুগামী নীল মালাকার ও তাঁর সঙ্গী তানিয়া পালের তিনটি গাড়ি ভাঙচুর করে এমনকি তাতে আগুন লাগিয়ে দেয় বলে অভিযোগ। নীল জানান, তিনি রাত ১০টা নাগাদ মাঝেরহাট কলোনির এক সহকর্মীর বাড়ি গেলে তাঁরপর হঠাৎই তাঁর গাড়ির ওপর চড়াও হয় ওপর পক্ষ। চলতে থাকে ভাঙচুর। সেই থেকেই সূত্রপাত। অন্যদিকে জুঁই বিশ্বাসের অনুগামীরা অভিযোগ করে, নীল ও তানিয়াই দলবল নিয়ে তাঁদের দলের ওপরে হামলা চালায় প্রথমে। এমনকি থানার সামনে এসেও তাঁদের পেটানো বন্ধ হয়নি বলে অভিযোগ। অবশ্য দু’পক্ষই দাবি করেন, নিউ আলিপুর থানায় তারা বারবার অভিযোগ জানালেও পুলিশ তাতে কোনো ভ্রূক্ষেপ করেনি।

ঘটনার জেরে ওই কলোনির বাসিন্দারা অনেক রাত অবধি থানার সামনে বিক্ষোভ দেখান। কিন্তু তাতে কোনো লাভ হয়নি। নীল মালাকারের দাবি, ঘটনায় তাঁদের একাধিক কর্মী জখম হয়ে এসএসকেএম হাসাপাতালে ভর্তি রয়েছেন। কিন্তু একাধিকবার এরকম ঘটনা ঘটার পরেও পুলিশ কোনো পদক্ষেপ নেয়নি শুধু নীরব দর্শকের ভূমিকা পালন করে গেছে।

RELATED Articles

Leave a Comment