বদলাতে চলেছে কলকাতা পোর্ট ট্রাস্টের নাম! শ্যামাপ্রসাদ মুখার্জীর নামে মঞ্জুরি কেন্দ্র-এর!

কলকাতা পোর্ট ট্রাস্টের নাম বদল করে শ্যামা প্রসাদ মুখার্জী ট্রাস্ট রাখার সিদ্ধান্তকে কেন্দ্রীয় ক্যাবিনেট মঞ্জুরি দিয়ে দিয়েছে বলে জানালেন কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর। কলকাতা পোর্ট ট্রাস্টের ১৫০ তম বার্ষিকীতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত ১১ জানুয়ারি ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জীর নামে কলকাতা পোর্ট ট্রাস্টের নাম রাখার কথা ঘোষণা করেছিলেন।

প্রধানমন্ত্রী বলেছিলেন যে, শ্যামাপ্রসাদ মুখার্জী বাংলায় শিল্পায়নের অগ্রদূতের মধ্যে একজন। আর এই কারণে কলকাতা বন্দরের নাম শ্যামাপ্রসাদ মুখার্জীর নামে রাখা উচিৎ। প্রধানমন্ত্রী মোদী নিজের ভাষণে বলেছিলেন যে, ‘এখন থেকে এই বন্দর ভারতকেশরী শ্রী শ্যামাপ্রসাদ মুখার্জীর নামে পরিচিতি পাবে।’

মোদীর এই সিদ্ধান্তের যেমন প্রশংসা হয়েছিল, তেমন আবার বিরোধিতাও হয়েছিল। রাজ্যের প্রাক্তন শাসক দল সিপিএম-এর তরফ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ‌ও জানানো হয়‌। যদিও সেই প্রতিবাদ ধোপে টেকেনি।

আরও অন্যান্য খবর