পার্ক সার্কাস স্টেশনে চলন্ত ট্রেনে মহিলা সাংবাদিককে ছোঁড়া হল প্লাস্টিক ভর্তি মূত্র

চলন্ত ট্রেনে অভব্য আচরণের শিকার হলেন মহিলা সাংবাদিক। আক্রান্তের নাম অদিতি দে। সোমবার সন্ধ্যা ৭টা ৪৫-এর শিয়ালদহ-ডায়মণ্ড হারবার লোকাল ট্রেনে উঠেছিলেন তিনি। শিয়ালদহ স্টেশন থেকেই ট্রেনে উঠেছিলেন তিনি। তাঁর অভিযোগ, ট্রেনটি পার্ক সার্কাস স্টেশন ছাড়ার সময় তাঁকে লক্ষ্য করে মূত্র ভর্তি প্লাস্টিক ছোঁড়া হয়। ঘটনাচক্রে তিনি জানলার ধারে বসেছিলেন। ফলে পুরো ভিজে যান তিনি। তবে শুধু মূত্র ছুঁড়েই থেমে থাকেনি, ওই অজ্ঞাত পরিচয়ের লোকেরা অদিতিকে টার্গেট করে ঢিলও ছোঁড়ে। যদিও বরাতজোরে বড়সড় আঘাতের হাত থেকে বেঁচে গিয়েছেন এই মহিলা সাংবাদিক। পার্ক সার্কাস স্টেশন-এ এরকম অভিজ্ঞতা এর আগেও অনেক রেলযাত্রীরই হয়েছে বলে জানান ট্রেন উপস্থিত অন্যান্য যাত্রীরা।

এরপরেই চলন্ত ট্রেনে এহেন হেনস্থা ও কুৎসিত অভিজ্ঞতার কথা স্যোশাল মিডিয়ায় তুলে ধরেন অদিতি। ঘটনাটি জানাজানি হতেই গর্জে উঠেছে সব মহল। রেল পুলিশের দৃষ্টি আকর্ষণ করে অভিযুক্তদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আবেদনও জানিয়েছেন অদিতি।

যদিও ট্রেনে যাত্রীদের হেনস্থার ঘটনা এটাই প্রথম নয়। নিত্যদিনই চলন্ত ট্রেনে কোনও না কোনও যাত্রীকে টার্গেট করে ঢিল, পাথর, নোংরা ভর্তি প্যাকেট ছুঁড়ে মারা হচ্ছে পার্ক সার্কাস স্টেশন থেকে। অথচ রেল এবং জি আর পি-র তরফে এর বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলেও ক্ষোভ উগড়ে দিয়েছেন তিনি।

Khabor24x7

আমি শুভ, সঠিক খবর পরিবেশনের ইচ্ছায় হঠাৎই এই নিউজ পোর্টালটি শুরু করি। ধীরে ধীরে এরপর নিউজ পোর্টালটিতে আরও একাধিক ব্যাক্তি যুক্ত হন। এখন আমি নিউজ পোর্টালটির পরিচালনার দায়িত্বে রয়েছি। এছাড়াও বিনোদন, কর্মক্ষেত্র, এবং অফবিট বিভাগে লিখতে পছন্দ করি। Email - [email protected]

আরও পড়ুন

আরও অন্যান্য খবর