বিশ্ব বাজারে তেলের দাম পড়ে যাওয়ায় মুকেশ আম্বানির লোকসান হল প্রায় ৫.৮ বিলিয়ন ডলার সম্পত্তির। এর ফলে এশিয়ার ধনী ব্যক্তির তালিকায় এক নম্বরে উঠে এসেছেন জ্যাক মা। প্রথম স্থান হারালেন মুকেশ আম্বানি।
বিশ্বজুড়ে নোভেল করোনাভাইরাস যে ভাবে ত্রাস ছড়িয়েছে, তার জেরে আর্থিক মন্দার প্রকোপ শুরু হয়েছে। এর ফলই সোমবার প্রকাশিত হওয়ায় ব্লুমবার্গ বিলিয়োনেয়ার ইনডেক্স অনুযায়ী শীর্ষস্থান ছেড়ে দু-নম্বরে নেমে এসেছেন মুকেশ আম্বানি। এক নম্বরে রয়েছেন আলিবাবা গ্রুপ-এর প্রতিষ্ঠাতা জ্যাক মা। তাঁর মোট সম্পত্তির পরিমাণ ৪৪.৫ বিলিয়ম ডলার, যা মুকেশ আম্বানির থেকে ২.৬ বিলিয়ন ডলার বেশি।





