কলকাতা লাগোয়া বিধাননগর-কামারহাটি-দক্ষিণ দমদমে কনটেনমেন্ট জোনের সংখ্যা সর্বাধিক।

আজ থেকে শুরু আনলক পর্ব। তবু রাজ্যে করোনা সংক্রামিতের সংখ্যা নিত্যদিনই বেড়ে চলেছে। গতকাল রাজ্যে করোনা সংক্রমন আবার নতুন রেকর্ড করেছে। যার মধ্যে জেলার নিরীখে শীর্ষস্থানে রয়েছে কলকাতা। কলকাতা লাগোয়া বরানগর, বিধাননগর, কামারহাটি ও দক্ষিণ দমদম এই চারটি উত্তর ২৪ পরগনার পুরসভা বা পুরনিগম এলাকায় ‘এ’ কনটেনমেন্ট জোনের সংখ্যা কিন্তু সবথেকে বেশি।

কলকাতা লাগোয়া বিধাননগর-কামারহাটি-দক্ষিণ দমদমে কনটেনমেন্ট জোনের সংখ্যা সর্বাধিক।

রাজ্য সরকারের সাম্প্রতিক তথ্য অনুসারে, উত্তর ২৪ পরগনায় সর্বসাকুল্যে মোট ১৪৪ টি জায়গাকে ‘এ’ কনটেনমেন্ট জোনের তালিকাভুক্ত করা হয়েছে। সবথেকে বেশি ‘এ’ কনটেনমেন্ট জোন রয়েছে বিধাননগর পুরনিরগম এবং কামারহাটি পুরসভা এলাকায়। এই দুটি জায়গাতেই ১৮টি করে এলাকা সব থেকে বেশি সংক্রামিত এলাকার মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে। এছাড়া দক্ষিণ দমদম পুরসভার ১৬ টি জায়গাকেও সংক্রামিত এলাকা বলে চিহ্নিত করা হয়েছে। তার থেকে বরানগর পুরসভা এলাকায় ‘এ’ কনটেনমেন্ট জোনের সংখ্যা ১ কম। এছাড়াও খড়দহ এবং পানিহাটি পুরসভার যথাক্রম ৯ এবং ১০ টি এলাকাকে ‘এ’ কনটেনমেন্ট জোনের আওতায় রাখা হয়েছে।

কলকাতা লাগোয়া বিধাননগর-কামারহাটি-দক্ষিণ দমদমে কনটেনমেন্ট জোনের সংখ্যা সর্বাধিক।

তবে কলকাতা থেকে দূরবর্তী মধ্যমগ্রাম, বারাসত, বনগাঁ, হাবড়া, নৈহাটি, হাসনাবাদ, সন্দেশখালি, দেগঙ্গা, গাইঘাটার মতো জায়গাগুলিতে অধিক সংক্রামিত এলাকা বা ‘এ’ কনটেনমেন্ট জোনের সংখ্যা অনেকটাই কম। বারাসতে ২টি, বারাসত ২-একটি, মধ্যমগ্রামে ৪টি এবং বনগাঁ, হাবড়া, হাবড়া-২টি, সন্দেশখালি ১টি ও সন্দেশখালি ২-একটি করে ‘এ’ কনটেনমেন্ট জোন চিহ্নিত করা হয়েছে।

কলকাতা লাগোয়া বিধাননগর-কামারহাটি-দক্ষিণ দমদমে কনটেনমেন্ট জোনের সংখ্যা সর্বাধিক।

RELATED Articles

Leave a Comment