পুলিশের হুজ্জুতির বিষয়ে অল্পবিস্তর সকলেরই জানা। যে পুলিশ আমাদের রক্ষক, এই পুলিশই মাঝেমধ্যে হয়ে ওঠে ভক্ষক। ফের একবার এরকমই এক ঘটনার সাক্ষী থাকল শহর কলকাতা। উঠে এল দিনদুপুরে প্রকাশ্য রাস্তায় পুলিশের গুন্ডাগিরির ছবি।
সূত্রের খবর অনুযায়ী, আজ, সোমবার বেলার দিকে VIP রোডের হলদিরামসের কাছে একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটে যা থেকে সাধারণ মানুষের পুলিশের উপর ক্ষোভ জন্মানো স্বাভাবিক। এদিন VIP রোডে সিগন্যালে দাঁড়িয়েছিল একটি গাড়ি। গাড়িটির পাশে দাঁড়ানো একটি বাইক থেকে বাইক আরোহী নেমে সেই গাড়ির চালককে অভিযোগ করেন যে তিনি নাকি তাঁর বাইকে ধাক্কা দিয়েছেন।
কিন্তু গাড়ি চালক জানান যে কোনও ধাক্কা লাগেনি, গাড়িচালকের স্ত্রীও সেই একই কথা বলেন। কিন্তু অভিযোগ সেই বাইক আরোহী সেই গাড়িচালকের স্ত্রীকে কদর্য ভাষায় গালিগালাজন করেন। তাঁর স্বামী প্রতিবাদ জানালে বাইক আরোহী ওই ব্যক্তিকে মারেন।
এরপরই সেখানে হাজির হন বিধাননগর থানার ট্রাফিক পুলিশ। সেই বাইক আরোহীকে কিছু না বলে ওই গাড়িচালকের স্ত্রীকে সপাটে চড় মারেন এক মহিলা ট্রাফিক পুলিশ। শুরু হয় বচসা। একজন পুলিশকর্মী হয়ে কোনও মহিলার গায়ে কীভাবে হাত তুলতে পারেন তিনি, এই নিয়ে ক্ষোভে ফেটে পড়েন ওই মহিলা।
এরপরই সেই মহিলা পুলিশকর্মী সেখান থেকে চলে যান। লেকটাউন থানার পুলিশের কাছে সেই খবর গেলে কিছু পুলিশকর্মী উপস্থিত হন ঘটনাস্থলে। কিন্তু সেভাবে কোনও পদক্ষেপ নিতে দেখা যায়নি পুলিশদের। এক সংবাদমাধ্যমের তরফে এই ঘটনার ভিডিও করতে গেলে তাদের ক্যামেরা কেড়ে নেয় পুলিশ, এমনও অভিযোগ ওঠে।
সেই মহিলার দাবী, ওই মহিলা পুলিশকর্মীকে তাঁর কাছে ক্ষমা চাইতে হবে। কিন্তু সেই সময় সেই মহিলা পুলিশকর্মীকে আর ঘটনাস্থলে দেখা যায়নি। লেকটাউন থানার পুলিশকে এই বিষয়ে প্রশ্ন করলে, তারা বারবার একটাই উত্তর দেন যে তারা দেখছেন কী করা যায়। কোনও কড়া পদক্ষেপ নেন নি তারা।





“হিরণের বাড়িতে দু’টো বউ, সোহমের কিন্তু একটাই বউ…” দলীয় প্রার্থীর প্রশংসা করে, বিপক্ষ তারকা প্রার্থীকে খোঁচা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের! নির্বাচনের প্রাক্কালে শাসকদল বনাম বিজেপির সংঘাতে উত্তেজনা তুঙ্গে!