ভাড়া বাড়লো মেট্রোর। এখন মেট্রোতে থেকে উঠতে গেলে স্মার্ট কার্ড থাকাটা বাধ্যতামূলক। এবার এই স্মার্ট কার্ড এর পেছনে আপনাকে খরচা করতে হবে অনেক টাকা। এই সম্বন্ধে জানুন বিস্তারিত।
আমি মেট্রোতে স্মার্ট কার্ডের জন্য মিনিমাম আপনাকে দিতে হত ১০০ টাকা। এখন তার পরিবর্তে আপনাকে একশো কুড়ি টাকা দিতে হবে মেট্রোর স্মার্ট কার্ডের জন্য। অর্থাৎ আপনাকে মেট্রো তে উঠতে গেলে এখন অতিরিক্ত কুড়ি টাকা করে খরচা করতেই হবে। এই ভাড়া বাড়বে আগামী রবিবার থেকে।
তবে আরেকটি সুবিধা আপনি পাবেন। আগে মেট্রোতে স্মার্ট কার্ড ফেরত দিলে মিলত ৬০ টাকা। এখন মেট্রোতে স্মার্ট কার্ড ফেরত দিলে আপনি পাবেন ৮০ টাকা। অর্থাৎ এক্ষেত্রে আপনি লাভবান হচ্ছেন।
গত বছর করোনার কারণে মেট্রো পরিষেবা পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়। তারপর ৫০% যাত্রী নিয়ে মেট্রো পরিষেবা খুলে দেওয়া হয়। প্রাণ ফিরে পায় কলকাতা। এখন ১০০ শতাংশ যাত্রী নিয়েই চলার অনুমতি দেওয়া হয়েছে মেট্রোকে। যাত্রীরা ব্যবহার করছেন মেট্রো পথ তবে কোনো টোকেন দেওয়া হচ্ছে না। যাত্রীদের স্মার্ট কার্ড ব্যবহার করেই চলাচল করতে হচ্ছে।





