এবার রেলস্টেশনে রিল বানালেই মিলবে দেড় লক্ষ টাকার পুরস্কার, দারুণ সুযোগ দিচ্ছে মোদী সরকার, হাতছাড়া করবেন না!

বর্তমান যুগে সোশ্যাল মিডিয়ায় রিল বানানো যেন একটা ট্রেন্ডে পরিণত হয়েছে। ঘরে বসে হোক বা রাস্তাঘাটে, বাসের মধ্যে অনেকেই ইল বানানো পছন্দ করেন। অনেকেই আবার এই ট্রেন্ডে বেশ বিরক্তিভাব প্রকাশ করেন বটে। তবে এবার এই রিল বানিয়েই দেড় লক্ষ টাকা পাওয়ার সুযোগ পাওয়া যেতে পারে। আর সেই সুযোগ করে দিচ্ছে মোদী সরকার।

জানা গিয়েছে, মোদী সরকারের তরফে একটি রিল বানানোর প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে। এই প্রতিযোগিতার আয়োজন করছে ন্যাশনাল ক্যাপিটাল রিজিয়ন ট্রান্সপোর্ট কর্পোরেশন বা এনসিআরটিসি। নাম, ‘নমো ভারত শর্ট ফিল্ম মেকিং কম্পিটিশন’। এই প্রতিযোগিতাতেই জিতলে দেড় লক্ষ টাকা জেতার সুযোগ মিলবে। রেল স্টেশনে বানাতে হবে এই রিল।

জানা গিয়েছে, পড়ুয়া থেকে শুরু করে কন্টেন্ট ক্রিয়েটার, ব্যবসায়ী, চাকুরীজীবী, যে কেউ এই প্রতিযোগিতায় অংশ নিতে পারেন। সকলের জন্যই উন্মুক্ত এই প্রতিযোগিতা। জানানো হয়েছে, হিন্দি বা ইংরেজিতে জমা দিতে হবে এই রিল। এই প্রতিযোগিতায় তিনজন বিজয়ীকে দেওয়া হবে পুরস্কার। প্রথম স্থান অধিকারী পাবেন এড় লক্ষ টাকা, দ্বিতীয় স্থানাধিকারী পাবেন এক লক্ষ টাকা ও তৃতীয় জন পাবেন ৫০ হাজার টাকা।

এই রিল জমা দেওয়ার শেষ তারিখ ২০ ডিসেম্বর। জানা গিয়েছে, MP4 বা MOV ফর্ম্যাটে জমা দিতে হবে এই রিল। ন্যূনতম রেজোলিউশন 1080p। অংশগ্রহণকারীরা যদি চান তাহলে সাবটাইটেল দিতে পারেন, তবে তা বাধ্যতামূলক নয়। অংশগ্রহণের জন্য pr@ncrtc.in – এই ইমেল অ্যাড্রেসে ইমেল করতে হবে রিল নির্মাতাদের। ইমেলের বিষয় হিসেবে লিখতে হবে “অ্যাপ্লিকেশন ফর নমো ভারত শর্ট ফিল্ম মেকিং কম্পিটিশন”।

আরও পড়ুনঃ ১০ হাজার টাকায় খুনের বরাত তৃণমূল কাউন্সিলরকে, কসবা গুলিকাণ্ডে পুলিশের হাতে চাঞ্চল্যকর তথ্য 

তবে এই রিল বানানো নিয়ে একটি শর্ত প্রযোজ্য। রেল স্টেশনেই বানাতে হবে এই রিল। আর সেই রেল স্টেশনকে হতে হবে অত্যাধুনিক নমো ভারত ট্রেন ও রিজিওনাল র‌্যাপিড ট্রানজিট সিস্টেম বা আরআরটিএস স্টেশন। এই ধরণের স্টেশনে উচ্চমানের ভিডিও বিনামূল্যেই অলা যায়। আলাদা করে আলোর জন্য কোনও খরচ লাগে না। নিজেদের বানানো রিলে আধুনিক পরিবহন ব্যবস্থাগুলিকে সৃজনশীল, উদ্ভাবনী এবং শৈল্পিক উপায়ে তুলে ধরতে হবে নির্মাতাদের।

আয়োজকদের তরফে এও জানানো হয়েছে, অংশগ্রহণের সময় করা ইমেলে ১০০ শব্দের মধ্যে রিল নির্মাতার পুরো নাম-সহ কাহিনির সংক্ষিপ্তসার ও রিলের আনুমানিক সময়কাল জানাতে হবে। বিজয়ীদের এই রিলগুলি এনসিআরটিসির ডিজিটাল প্ল্যাটফর্মগুলিতে দেখানো হবে বলেও জানা গিয়েছে। তাহলে আর দেরি কেন, যদি রিল বানানো আপনার নেশা হয়ে থাকে, তাহলে এখনও সুন্দর রিল বানিয়ে নির্দিষ্ট জায়গায় ইমেল করে জিতে নিন দেড় লক্ষ টাকা।  

RELATED Articles