কংগ্রেস সাংসদের বাড়ি থেকে উদ্ধার হল ১০০ কোটিরও বেশি টাকা, বিপুল টাকা গুনতে গিয়ে খারাপ হয়ে গেল মেশিনও

আলমারি-বাক্সে সাজানো টাকা। কংগ্রেস সাংসদের বাড়ি থেকে উদ্ধার হল ১০০ কোটিরও বেশি টাকা। আয়কর দফতর সূত্রে খবর, এই কংগ্রেস নেতার বাড়ি থেকে ১০০ কোটিরও বেশি টাকা উদ্ধার হয়েছে। টানা দু’দিন ধরে তাঁর ঝাড়খণ্ড ও ওড়িশার বাড়িতে তল্লাশি চালায় আয়কর দফতরের আধিকারিকরা। সেখান থেকেই উদ্ধার হয় এই বিপুল পরিমাণ টাকা।

আয়কর দফতর জানিয়েছে, ঝাড়খণ্ডে কংগ্রেসের রাজ্যসভার সাংসদ ধীরজ সাহুর বাড়ি থেকে এই বিপুল পরিমাণ টাকা উদ্ধার হয়েছে। এখনও পর্যন্ত মোট কত টাকা উদ্ধার করা হয়েছে, তা নিয়ে এখনও সরকারি বিবৃতি মেলেনি। তবে আয়কর দফতর সূত্রে খবর, ওই কংগ্রেস সাংসদের বাড়িতে ১৫০ থেকে ৩০০ কোটি টাকা লুকানো ছিল।

আর মজার বিষয়, এমন বিপুল অঙ্কের টাকা গোনার জন্য আয়কর আধিকারিকরা যে টাকা গোনার মেশিন এনেছিলেন, সেই মেশিন ৫০ কোটি টাকা গোনার পর বিকল হয়ে যায়। টাকা গোনার জন্য পরে ফের নতুন মেশিন আনা হয়।

আয়কর দফতর সূত্রে খবর, কংগ্রেসের রাজ্যসভার সাংসদ ধীরজ সাহুর ওড়িশার বোলানগির ও সম্বলপুরের দুটি বাড়ি এবং ঝাড়খণ্ডের রাঁচি ও লোহারদাগার বাড়িতে তল্লাশি চালান আধিকারিকরা। সেই বাড়ি থেকেই বিপুল পরিমাণ টাকা উদ্ধার করা হয়েছে। বাড়ির নানান জায়গায় আলমারি ও বাক্সে থরে থরে টাকা সাজানো ছিল। এখনও সেই টাকা গোনা চলছে।

RELATED Articles