বছর শেষে নানান কোম্পানি নিজেদের জনপ্রিয় প্রোডাক্টের উপর নানান অফার নিয়ে এসেছে। এই তালিকায় রয়েছে Realmeও। তাদের সবচেয়ে বেশি বিক্রি হওয়া স্মার্টফোনে বার দারুণ অফার দিচ্ছে এই কোম্পানি। Realme-এর জনপ্রিয় স্মার্টফোনগুলি সস্তায় কেনা যাবে এই অফারে।
কোন কোন ফোনে দেওয়া হচ্ছে ছাড়?
Realme যে স্মার্টফোনগুলিতে ছাড় দেওয়া হচ্ছে, সেগুলি হল- Realme narzo 60 Pro 5G, Realme narzo 60 5G, Realme narzo 60x 5G, Realme narzo N55 এবং Realme narzo N53।
কবে থেকে মিলছে এই ছাড়?
এই বেস্ট সেলিং সেলিব্রেশনটি শুরু হয়েছে গত ৪ ডিসেম্বর দুপুর ১২টা থেকে। তালিকার এই ফোনগুলি Amazon এবং Realme ওয়েবসাইট থেকে কেনা যাবে।
কোন ফোনে কত ছাড়?
- জানা যাচ্ছে, Realme Narzo 60x 5G-এর ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টটিতে ১০০০ টাকা ছাড় মিলবে। আর ৪ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে মিলছে ৭৫০ টাকার ছাড়।
- Realme Narzo 60 Pro 5G-এর ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ফোনে মিলবে ৪,০০০ টাকার ছাড়। আর ১২ জিবি র্যাম ও ১ টিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট ২,০০০ টাকা ছাড়ে কেনা যাবে।
- Realme Narzo N55 স্মার্টফোনের ৬ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে মিলছে ৩,০০০ টাকার ছাড়। এই ফোনের ৪ জিবি র্যাম এও ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট কিনলে মিলবে ৭৫০ টাকার ছাড়।
- Realme Narzo 60 Pro 5G স্মার্টফোনের ১২ জিবি ও ১ টিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২৯,৯৯৯ টাকা। এই ফোন ২,০০০ টাকার ছাড়ে কেনা যাবে। এই স্মার্টফোনে ৫০০০ মেগাহার্টজ ব্যাটারি রয়েছে। ফোনটিতে 67W SUPERVOOC চার্জিং সাপোর্ট রয়েছে। ফোনটিতে 120Hz কার্ভড ডিসপ্লে এবং ১০০ মেগাপিক্সেল ক্যামেরা সেন্সর রয়েছে।






‘ভগবান শুধু আশা দেন, কাজ কিছুই করেন না!’ ঈশ্বরকে নিয়ে বিস্ফো’রক জাভেদ আখতার