ডোনাল্ড ট্রাম্পের পর হিংসা ছড়ানোর অভিযোগে নরেন্দ্র মোদী’র টুইটার অ্যাকাউন্ট নিষিদ্ধ করার দাবি ইসলামপন্থীদের

সাময়িকভাবে বন্ধ করার পর এবার সম্পূর্ণভাবে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের টুইটার অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে মাইক্রোব্লগিং সাইট টুইটার। কর্তৃপক্ষের তরফে দাবি করে জানানো হয়েছে, ট্রাম্পের টুইট ভবিষ্যতে ফের হিংসার জন্ম দিতে পারে। আর এই আশঙ্কা থেকেই তাঁর অ্যাকাউন্টটি বন্ধ করা হয়েছে। এই মর্মে ইতিমধ্যেই বিবৃতিও জারি করেছে টুইটার।

তাৎপর্যপূর্ণভাবে, বুধবার ক্যাপিটল বিল্ডিংয়ে হামলা চালায় ট্রাম্প সমর্থনকারীরা। হাউস অব রিপ্রেসেন্টেটিভ ও সেনেটের বৈঠক যখন চলছিল, তখনই এই হামলা চালানো হয়। ট্রাম্প সমর্থকরা জোর করে ভিতরে ঢুকে পড়ার চেষ্টা করে। পুলিস বাধ্য হয় গুলি চালাতে। ছোড়া হয় কাঁদানে গ্যাসও। সংঘর্ষে ৪ প্রতিবাদীর মৃত্যু হয়েছে বলে খবর। এই ঘটনায় টুইটের মাধ্যমে ইন্ধন  যোগানোর অভিযোগ ওঠে স্বয়ং প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে।
সোশ্যাল মিডিয়ায় অত্যন্ত জনপ্রিয় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী‌ও। বিশেষ করে টুইটার তাঁর‌ও ভাব প্রকাশের অন্যতম মাধ্যম। আর এবার সেখানেই তাঁকে নিষিদ্ধ ঘোষণা করার জন্য দাবি তুলেছে কট্টর ইসলামপন্থীরা।

 

এক টুইটার ব্যবহারকারী মোদীকে টুইটারে নিষিদ্ধ করার স্বপক্ষে নিজের মত ব্যক্ত করে লেখেন, ২০০২ সালে ২ হাজারেরও বেশি ও ২০১৯ সালে ৫০ জন মুসলমানের গণহত্যাকে উস্কানি দেওয়ার জন্য টুইটার থেকে অবিলম্বে মোদীকে  বের করে দেওয়া উচিত।

 
এবার দেখার ইসলামপন্থীদের এই দাবিকে টুইটার  মান্যতা দেয় কিনা! 
 
 

RELATED Articles