বিশ্বের অন্যান্য দেশগুলির মত এবার ভারতের করোনা পরিস্থিতি সামলাতে সাহায্যের হাত বাড়িয়ে দিল মার্কিন যুক্তরাষ্ট্র। জানা গিয়েছে হোয়াইট হাউসের তরফে ১০০ কোটির বেশি মূল্যের করোনা ত্রাণ সামগ্রী ভারতে পাঠাচ্ছে আমেরিকা।
সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, বুধবার রাতে হোয়াইট হাউসের তরফে ১০০ কোটিরও বেশি মূল্যের করোনার ত্রাণ সামগ্রী ভারতে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। ভারত যাতে খুব দ্রুত সেই সামগ্রী গুলি পায় তার জন্য বুধবার রাতেই ট্র্যাভিস এয়ার ফোর্স বেস থেকে বিশ্বের বৃহত্তম সামরিক বিমানটি ভারতের উদ্দেশ্যে রওনা দিয়েছে।
আরও পড়ুনঃ করোনা আক্রান্ত ‘রানিমা’ ওরফে দিতিপ্রিয়া, সঙ্গে কোভিড পজিটিভ তাঁর মা-বাবাও
আমেরিকার সূত্র মারফত জানা যাচ্ছে, করোনা মোকাবিলায় ওই বিমানে ভারতের জন্য পাঠানো হয়েছে ৪৪০ টি অক্সিজেন সিলিন্ডার, প্রাথমিকভাবে সংক্রমণ শনাক্ত করতে ৯৬০,০০০ টি র্যাপিড ডায়াগনস্টিক টেস্ট এবং প্রথম সারির করোনা যোদ্ধাদের জন্য ১০০০,০০০ টি ‘এন৯৫’ মাস্ক।
যদিও এর আগে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ভারতকে করোনা ভ্যাকসিন এর জন্য কাঁচামাল সরবরাহ করতে রাজি হননি। তবে এর পরে বিশ্বজোড়া নিন্দার মুখে পড়ে সোমবার মার্কিন প্রেসিডেন্ট জো বিডেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেন।
আরও পড়ুনঃ মৈত্রী বন্ধন, করোনা রুখতে মোদী সরকারকে ঢালাও জীবনদায়ী ওষুধ ও যন্ত্র সরবরাহ করছে পড়শি বাংলাদেশ!
মঙ্গলবার সাংবাদিক বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট বলেন, “যা প্রয়োজন তার সবই পাঠাবে আমেরিকা। রেমডেসিভির ও অন্যান্য ড্রাগ যেগুলি এই ভাইরাসের সঙ্গে লড়তে পারে সেগুলিও পাঠানো হবে। আমরা সেইসব মেকানিক্যাল জিনিসও পাঠাচ্ছি যেগুলো ভ্যাকসিন তৈরির জন্য প্রয়োজনীয়।”





