এবার ভক্ষক হল রক্ষক, ভারতকে হাজার হাজার অক্সিজেন কনসেনট্রেটর তৈরী করে পাঠাচ্ছে চীন!

আজ ভারত ভয়াবহ করোনা রোগের চাপে বিধ্বস্ত। প্রতিদিন হাজার হাজার মৃত্যু ভারতকে ঠেলে দিচ্ছে অন্ধকারের দিকে। তবে এবার যে খবর সামনে এলো তাদের চমৎকৃত ভারতবাসী। যে চীন থেকে করোনাভাইরাসের উৎপত্তি সেই চীন এবার ২৫০০০ অক্সিজেন কনসেনট্রেটর তৈরি করে ভারতে পাঠাচ্ছে! যার জন্য দিবারাত্র করে পরিশ্রম করছেন চীনা কর্মীরা।

আরও পড়ুনঃ মৈত্রী বন্ধন, করোনা রুখতে মোদী সরকারকে ঢালাও জীবনদায়ী ওষুধ ও যন্ত্র সরবরাহ করছে পড়শি বাংলাদেশ!

সম্প্রতি ভারতের চীনা রাষ্ট্রদূত সা উইডং টুইট করে এই বিষয়টি জানিয়েছেন। গতবছর লাদাখে ভারতের সঙ্গে চীনের যে সীমানাসংক্রান্ত যুদ্ধ বেধে ছিল তার পরেই চীনের সঙ্গে ভারতের শত্রুতা অত্যন্ত বেড়ে যায়। তবে বর্তমানে বিপদের সময় যেভাবে চীন ভারতের পাশে দাঁড়িয়েছে তার প্রশংসা করেছে অনেকেই।

আরও পড়ুনঃ করোনা আক্রান্ত ‘রানিমা’ ওরফে দিতিপ্রিয়া, সঙ্গে কোভিড পজিটিভ তাঁর মা-বাবাও

সা উইডং তার সাম্প্রতিক টুইটে জানিয়েছেন, ভারতে এই অক্সিজেন কন্সেন্ট্রেটর পৌঁছানোর জন্য তারা কার্গো বিমান রেডি করে রেখেছেন। চীনা কর্মীরা ওভারটাইম করছেন এই যন্ত্র তৈরি করার জন্য।

আরও পড়ুনঃ এবার ত্রাতা আমেরিকা, বিশেষ প্লেনে মার্কিন মুলুক থেকে অক্সিজেন সিলিন্ডার সহ লক্ষাধিক কোভিড ত্রাণসামগ্রী আসছে ভারতে!

যদিও অনেক ভারত বাসী চীনের প্রকৃত উদ্দেশ্য সম্বন্ধে একটু সন্দেহজনক কারণ করোনা ভাইরাসের উৎপত্তি চীনের উহান শহর। তবে বিপদের সময় শত্রু দেশের এই মানবিক আচরণ ভারত চিরকাল মনে রাখবে বলে দাবি অনেকের।

আরও অন্যান্য খবর