রাষ্ট্রপুঞ্জের হিউম্যান রাইটস কাউন্সিলে (United Nations human rights council) পাকিস্তানের বিরুদ্ধে নিজেদের ক্ষোভ প্রকাশ করল ভারত (India)। কাশ্মীরের জঙ্গিদের সাহায্য করার পাশাপাশি দেশেও জঙ্গিদের ক্রমাগত উৎসাহ দিচ্ছে ইমরান খান সরকার অভিযোগ ভারতের।
আজ রাষ্ট্রপুঞ্জে ভারতের সেক্রেটারি পবন বাধে (Pawan Badhe) সওয়াল করেন, পাকিস্তান (Pakistan) নিজেদের দেশে জঙ্গিদের তালিকা থেকে প্রায় ৪,০০০ জনের নাম বাদ দিয়েছে। একইসঙ্গে তার অভিযোগ পাক অধিকৃত কাশ্মীরে পুরোদমে চলছে জঙ্গি প্রশিক্ষণ শিবির। আর সীমান্ত পেরিয়ে ভারতে নাশকতা চালাচ্ছে এই পাকিস্তানি মদতপুষ্ট জঙ্গিরাই।
রাষ্ট্রপুঞ্জের হিউম্যান রাইটস কাউন্সিলে পবন বাধে আরও বলেন, পাকিস্তান চিরকালই জঙ্গিদের স্বর্গরাজ্য। গোটা পৃথিবী যখন করোনা নামক ভয়ঙ্কর মহামারীর মোকাবিলায় ব্যস্ত, পাকিস্তান তখন চুপিসাড়ে জঙ্গিদের তালিকা থেকে ৪,০০০ নাম বাদ দিয়ে দিয়েছে। প্রসঙ্গত, জঙ্গিদের সমর্থন ও ধর্মীয় কারণে পাক সংখ্যালঘুদের ওপরে অত্যাচারের জন্য ইমরান খান সরকারকে (Imran Khan government) নিশানা করেন বাধে।
একইসঙ্গে পাক অধিকৃত কাশ্মীরের জনবিন্যাসের জন্য পাকিস্তানকে দায়ী করেন পবন বাধে। এই প্রসঙ্গে তিনি বলেন, দেশের অন্যান্য প্রান্তের মানুষজনকে সেখানে নিয়ে গিয়ে বসতি বানিয়ে দিচ্ছে পাকিস্তান। এর ফলে পাক অধিকৃত কাশ্মীরের জনবসতি দ্রুত বদলে যাচ্ছে। পাকিস্তানে ঘটে চলা সংখ্যালঘুদের ওপরে অত্যাচারের কথাও তুলে ধরে ভারত। বলা হয়, পাকিস্তান এখন সেদেশের সংখ্যালঘুদের নিধনক্ষেত্রে পরিণত হয়েছে।





“উত্তম কুমারের ছেলের সঙ্গে দেবলীনার বিয়ে হয়েছে” রাসবিহারীর দলীয় প্রার্থী দেবাশিস কুমারের মেয়েকে নিয়ে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভ্রান্তিকর মন্তব্যে শোরগোল!