কথাবার্তা পাকা, ইস্টবেঙ্গলে যোগ দিতে তৈরি জেজে ও নারায়ণ দাস

আইএসএলে জায়গা পাকা হয়ে যাওয়ায় দল গঠনের কাজ সেরে রাখতে চাইছে ইস্টবেঙ্গল। আক্রমণে ধার বাড়াতে ইতিমধ্যেই জাতীয় দলের তারকা স্ট্রাইকার জেজে লালপেখলুয়াকে অফার দিয়েছিল ইস্টবেঙ্গল। এবার সেই জেজের সঙ্গেই দীর্ঘ ৬ বছরের চুক্তি করতে চলেছে লাল-হলুদ শিবির, এমনটাই সূত্রের খবর। জানা গিয়েছে, আগামী কয়েকদিনের মধ্যেই চুক্তি সেরে ফেলা হবে তারকা ফরোয়ার্ডের সঙ্গে।

চোটের জন্য গত মরশুমে মাঠে নামতে পারেননি জেজে। সেদিক থেকে ইস্টবেঙ্গলের জার্সিতে ভারতীয় ফুটবলে কামব্যাক করতে চলেছেন তিনি। জেজে চেন্নাইয়িন এফসির হয়ে দুই বার আইএসএল চ্যাম্পিয়ন হয়েছিলেন। ইস্টবেঙ্গলের চির প্রতিদ্বন্দ্বী মোহনবাগানের জার্সিতে আই লিগ ও ফেডারেশন কাপ জেতেন তিনি। ক্লাব সূত্রে খবর, ইতিমধ্যে ৮০ লক্ষ টাকার অফার দেওয়া হয়েছে জেজেকে, যা বাকি প্রতিদ্বন্দ্বীদের তুলনায় বেশি।

জেজের মতোই ইস্টবেঙ্গলে যোগ দেওয়া নিশ্চিত নারায়ণ দাসেরও। আসন্ন মরসুমের জন্য দেশের সর্বোচ্চ লিগে স্থান পেয়েছে ইস্টবেঙ্গল ক্লাব। তাদের দলের নতুন ম্যানেজার হিসাবে লিভারপুলের কিংবদন্তি রবি ফাওলারকে দলে নেওয়ার জন্য প্রস্তুত লাল-হলুদ শিবির। তবে দক্ষ বিদেশি ফুটবলার বা আইএসএলে খেলার মতো অভিজ্ঞতা সম্পন্ন ফুটবলারদের দলে নেওয়া এখনও বাকি।

RELATED Articles

Leave a Comment