যুদ্ধ বাঁধল নাকি! সীমান্ত সংঘর্ষের কয়েকঘণ্টার মধ্যেই ‘ব্রহ্মোস- ক্রুজ মিসাইলকে সবুজ সঙ্কেত ভারতের।

চীনের সঙ্গে সীমান্ত সংঘর্ষে মৃত‍্যু হয়েছে এক আধিকারিক সহ দুই ভারতীয় জ‌ওয়ানের। আর তার কয়েক ঘন্টার মধ্যে সংঘর্ষের আবহেই যুদ্ধবিমান থেকে নিক্ষেপযোগ্য ব্রহ্মোস ক্রুজ মিসাইলকে যুদ্ধে ব্যবহারের জন্য সবুজ সঙ্কেত দিল ভারত।

সূত্রের খবর অনুযায়ী গতকাল রাতে লাদাখ সীমান্তে চৈনিক সেনার হামলায় এক অফিসারের মৃত্যু হয়। গালওয়ানে ওই হামলায় নিহত হয়েছেন আরও ২ সেনা জওয়ান। বেজিং-এর দাবি ভারতের পরোক্ষ হামলায় মৃত্যু হয়েছে চীনা সেনারও। সূত্রের দাবি, পিপলস লিবারেশন আর্মি (পিএলএ)-র এক লেফটেন্যান্ট জেনারেল সহ চার চীনা সেনাকর্মীর মৃত্যু হয়েছে এই ঘটনায়।

১৯৬৭র পর আবারও ভারত-চীন সংঘর্ষ । ৫৩ বছরের পর প্রথমবার চীনা হামলায় নিহত ভারতীয় সেনা। ১৯৬২ সালে প্রথম ভারত-চীন যুদ্ধ হয়। ১৯৬৭ সালে নাথুলা পাসে সংঘর্ষে জড়ায় দুই দেশ। লাদাখ সীমান্তে এই সংঘর্ষের প্রেক্ষিতে ব্রহ্মোসকে সামরিক অভিযানে অংশ নেওয়ার জন্য সবুজ সঙ্কেত দেওয়া যথেষ্ট গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলেই মনে করছে কূটনৈতিক মহল।

সূত্রের খবর, ব্রহ্মোসকে ফ্লিট ক্লিয়ারেন্স দিয়েছে সংশ্লিষ্ট সংস্থা। এই অনুমোদনের ফলে কমব্যাট মিশনে বা সম্মুখসমরে এই ক্ষেপণাস্ত্রকে ব্যবহার করতে পারবে ভারতীয় বায়ুসেনার স্কোয়াড্রন। সামরিক পরিভাষায় এই অনুমোদনকে বলা হয় অপারেশনাল। এক কথায়, এখন প্রয়োজন অনুযায়ী, সমরে এই অস্ত্র ব্যবহার করতে পারবে ভারতীয় বায়ুসেনা।

গত জানুয়ারি মাসে তাঞ্জাভুর বায়ুসেনা ঘাঁটিতে রাখা সুখোই-৩০ এমকেআই যুদ্ধবিমানে এই ক্ষেপণাস্ত্রকে অন্তর্ভুক্ত করা হয়। “ব্রহ্মোস-এ” হল ৩০০ কিলোমিটার পাল্লার সুপারসনিক ল্যান্ড অ্যাটাক ক্রুজ মিসাইল।

RELATED Articles

Leave a Comment