Breaking: অ্যাপল সহ বিভিন্ন সংস্থা চীন থেকে সরিয়ে নিচ্ছে কারখানা, আসছে ভারতে

চীনের ওপর বিশ্বজোড়া চাপ ক্রমশ বেড়েই চলেছে। করোনা ভাইরাস মহামারি ছড়ানোর কারণে ইতিমধ্যেই চীনের ওপর ক্ষিপ্ত গোটা বিশ্ব। তারপরে বিভিন্ন দেশের সঙ্গে সামরিক বিরোধিতা শুরু করায় চীনের কমিউনিস্ট পার্টি রীতিমতো বিক্ষোভের মুখে পড়ছে গোটা বিশ্বে।

সম্প্রতি জানা গেল যে বৃহত্তম অ্যাপল প্রোডাক্টের সরবরাহকারী কোম্পানি ফক্সকন এবং অন্য বড় তথ্যপ্রযুক্তি সংস্থা চীন থেকে নিজেদের ব্যবসা গুটিয়ে নিতে চলেছে। এবং সূত্র মারফত জানা গিয়েছে যে তারা তাদের নতুন বিনিয়োগ ভারতেই করবে। ইতিমধ্যেই ফক্সকন ভারতে এক বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ করে ফেলেছে।

ফক্সকনের চেয়ারম্যান জানিয়েছেন যে চীন যেভাবে গোটা বিশ্বে ব্যবসাক্ষেত্রে একাধিপত্য দেখাতো সেইদিন এখন শেষ।

ফক্সকনের এই ঘোষণার ফলে লাভবান হবে ভারত। ভারতে যদি এই বড় সংস্থাগুলো বিনিয়োগ করতে শুরু করে তাহলে কর্মসংস্থান হবে ভারতীয়দের যা দেশের অর্থনীতির উন্নতির পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ‌

আর এর ফলে চীনকেও যোগ্য জবাব দেওয়া যাবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। পূর্ব লাদাখ সীমান্ত বরাবর যেভাবে ভারতীয় সেনার ওপর অন্যায় উপায়ে চীন হামলা চালিয়েছিল তা মেনে নিতে পারেননি কেউই। তারপরই ভারত চীনের বিরুদ্ধে ডিজিটাল স্ট্রাইক ঘোষণা করে। একের পর এক চীনা অ্যাপ ব্যান করা হয় ভারত থেকে। এবার ফক্সকনের মত বিশ্বের অন্যতম একটি বড় সংস্থা চীন থেকে ভারতে ব্যবসা স্থানান্তরিত করার কথা ঘোষণা করে চীনকে প্রবল চাপে ফেলে দিল বলে মনে করছে ওয়াকিবহাল মহল। যদিও এই বিষয়ে চীনের তরফ থেকে এখনও কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

আরও অন্যান্য খবর