নতুন বুলেট ট্রেনের মাধ্যমেই ভারত সীমান্তের কাছে পৌঁছে গেল চীনা সেনা

লাদাখ সংঘাতের মাঝেই চীনের পক্ষ থেকে ভারতের অরুণাচলপ্রদেশের কাছে জনবসতি নির্মাণ করা শুরু হয়েছিল। এরপর একমাস আগেই চীনা বুলেট ট্রেনের লাইন পৌঁছে যায় অরুণাচল প্রদেশের সীমান্তের একেবারে কাছে।

এর জেরে এবার তিব্বতের রাজধানী লাসা থেকে ভারত সীমান্তের ঠিক কাছেই অবস্থিত চীনা শহর নিনচি পৌঁছতে মাত্র সাড়ে তিন ঘণ্টা সময় লাগবে বলে জানা যাচ্ছে। তবে এই ট্রেন পরিষেবা সীমান্তে চীনা সেনা পরিবহণ করতেই চালু করা হয়েছে বলে খবর।

সিচুয়ান-তিব্বত রেল প্রকল্পের কাজ কেমন এগোচ্ছে, তা খতিয়ে দেখার জন্য গত জুলাই মাসেই তিব্বত পাড়ি দেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। আর এরই মধ্যেই এই ট্রেন পরিষেবা চালু হয়ে সেনা পরিবহণও শুরু হয়ে গিয়েছে বলে খবর।

সূত্রের খবর অনুযায়ী, গত ২৫শে জুন লাসা-নিনচি রেলপথে ট্রেন চালু হয়ে গিয়েছে। এর কিছুদিনের মধ্যেই এবার বুলেট ট্রেনের মাধ্যমে সীমান্তবর্তী প্রত্যন্ত অঞ্চলে সেনা পরিবহণের খবরও সামনে এল।

আরও পড়ুন- ভারতের চাপে নতি স্বীকার, ভাঙচুর হওয়া হিন্দু মন্দির সংস্কার করবে পাক সরকার, জানালেন ইমরান

জানা গিয়েছে, লাসা-নিনচি রেল লাইনটি ৪৩৫ কিলোমিটার লম্বা। এই লাইন ধরে বুলেট ট্রেন প্রতি ঘণ্টায় গড়ে ১৬০ কিলোমিটার বেগে ছুটতে পারবে। এই প্রকল্পের ৯০ শতাংশের বেশি লাইন সমুদ্রপৃষ্ঠ থেকে ৩০০০ মিটার বা তার বেশি উচ্চতায় তৈরি। এই গোটা লাইনটি বিদ্যুত দ্বারা পরিচালিত হবে। এই প্রকল্পটি ছাড়াও তিব্বত জুড়ে আরও বেশ কয়েকটি রেল প্রকল্পের পরিকল্পনা চালাচ্ছে চীন।

RELATED Articles