প্রাক্তন ও বর্তমান আমেরিকার দুই প্রেসিডেন্টই মার্কিন যুক্তরাষ্ট্রে বসাবসকারী ভারতীয়দের উদ্দেশ্যে দীপাবলির শুভেচ্ছা জানালেন। প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) গতকাল অর্থাৎ শনিবার টুইটারে দীপাবলি উদযাপনের একটি ছবি পোস্ট করেন। যে ছবিতে তাঁর হোয়াইট হাউসে দীপাবলি উদযাপনের মুহূর্ত উঠে আসে।
উল্লেখ্য, ২০১৯ সালেও দীপাবলিতে ভারতীয়দের শুভেচ্ছা জানিয়েছিলেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তখন এক টুইটে তিনি লিখেছিলেন, দীপাবলি এলেই মেলানিয়া ও আমি এই উৎসবে সামিল হই। সকল মানুষকে আলোর উৎসবের শুভেচ্ছা জানাই। ভারতীয়দের এই আলোর উৎসবে শুভেচ্ছা জানান, সেক্রেটারি অব স্টেটস মাইক পম্পেও (Mike pompeo) ও প্রতিরক্ষা সেক্রেটারিয়েটও।
— Donald J. Trump (@realDonaldTrump) November 14, 2020
মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে এক টুইটে দীপাবলির শুভেচ্ছা জানিয়ে লেখা হয়, শুভ দীপাবলি। দীপাবলির এই উৎসবের সময়ে সবার সুস্বাস্থ্য কামনা করি। সবাই নিরাপদে দীপাবলি পালন করুন। যারা পরিবারের থেকে দূরে রয়েছেন তাঁদের মধ্যে দীপাবলির আনন্দ সঞ্চারিত হোক। মার্কিন স্বরাষ্ট্র সচিব মাইক পম্পেও লিখেছেন, অন্ধকারের বিরুদ্ধে যারা আলোর এই জয় পালন করছেন তাদের শুভকামনা জানাই।
ভারতবাসীর এই অনন্য উৎসবে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন আমেরিকার সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন (Joe Biden) ও ভারতীয় বংশোদ্ভূত ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসও (Kamala Harris)। দীপাবলি উপলক্ষ্যে শুভেচ্ছে বার্তা এসেছে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন টুডো, ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের তরফেও।





