১৫ ঘণ্টা ম্যারাথন বৈঠকের পরে সতর্ক বার্তা ভারতের! ‘উভয়পক্ষ‌ই প্রকৃত নিয়ন্ত্রণ রেখা থেকে সেনা কমানোর কাজে দায়বদ্ধ!’

টানা ১৫ ঘণ্টা ধরে চলা লাদাখে কোর কম্যান্ডারদের ম্যারাথন বৈঠকের পর অবশেষে ভারতের প্রতিক্রিয়া মিলল। ভারত ও চীন উভয় দেশ‌ই প্রকৃত নিয়ন্ত্রণ রেখা থেকে সেনা কমানোর কাজে দায়বদ্ধ বলে জানিয়েছে নয়াদিল্লি। তবে এটি একটি অত‍্যন্ত সুক্ষ্ম প্রক্রিয়া যা প্রতি ধাপে ধাপে মিলিয়ে নেওয়ার প্রয়োজন আছে। কথা অনুযায়ী সঠিক কাজ হচ্ছে কি না, তা ঠিক ভাবে দেখা প্রয়োজন বলে জানিয়েছে ভারত।

ভারতীয় সেনার মুখপাত্র কর্নেল আমন আনন্দ জানান যে, বরিষ্ঠ কম্যান্ডাররা ডিসএনগেজমেন্ট প্রক্রিয়ার প্রথম ধাপে কতটা কাজ হয়েছে সেটার পর্যালোচনা করেন। একই সঙ্গে পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করতে কী কী করতে হবে সেই নিয়েও কথা হয়।

ভারত সরকার ও চীন লাদাখে সাম্প্রতিক বিষয় নিয়ে বুধবার পর্যালোচনায় বসে। গতকাল‌ই চীনের বিদেশমন্ত্রকের তরফে বলা হয় কিছুটা কথায় অগ্রগতি হয়েছে। মূলত ডেসপাং ও ফিঙ্গার অঞ্চল থেকে কীভাবে চীনকে পিছনের দিকে ফিরিয়ে নেওয়া যায়, মূলত সেটা নিয়েই চিন্তিত ভারত।

আগামী শুক্রবার পরিস্থিতি বুঝতে দুই দিনের লাদাখ সফরে যাচ্ছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ও সেনাপ্রধান মনোজ নারভানে। এর আগে ৩রা জুন আচমকা লাদাখ সফর করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে গালওয়ান সংঘর্ষে দেখা করা সেনাদের সঙ্গে কথা বলেন তিনি। নাম না করে চীনকে কড়া বার্তাও দেন তিনি। আর তার এই বার্তার দুই দিনের মধ্যে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের চীনা আধিকারিককে করা ফোন ও ভিডিও কলের পরেই ভারত-চীন জটিলতা কাটতে শুরু করে।

আরও অন্যান্য খবর