নরেন্দ্র মোদীতে প্রভাবিত বারাক ওবামাও! নতুন ভারত মোদীর স্বপ্ন ও সঙ্কল্পের‌ই রূপান্তর

আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামার (Barack Obama) লেখা নতুন বই গতকালই হইচই ফেলে ছিল ভারতীয় রাজনীতিতে। সম্প্রতি তাঁর প্রকাশিত ব‌ই “A Promised Land”‌‌-এ কংগ্রেস নেতা রাহুল গান্ধীর চরিত্রগত বৈশিষ্ট্য তুলে ধরতে গিয়ে লিখেছেন, “অনেকটা ছাত্রদের মত তিনি। তাঁর বিপরীতে দাঁড়িয়ে থাকা মানুষকে মুগ্ধ করার জন্য আপ্রাণ চেষ্টা করেন। কিন্তু সমস্যা কাটিয়ে ওঠার ধৈর্য কম”। তিনি নাকি সোনিয়া পুত্রর শিক্ষাগত যোগ্যতা কম বলেও উল্লেখ করেছেন নিজের ব‌ইতে।

আর এবার ভাইরাল হলো ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (Narendra Modi) নিয়ে টাইম ম্যাগাজিনে (time magazine) তাঁর একটি লেখা। তিনি সেখানে মোদীকে ‘রিফর্মার-ইন-চিফ’ বলে উল্লেখ করেছিলেন।

হ্যাঁ, খবর তাই বলছে।

এক চা-বিক্রেতার সন্তান থেকে ভারতের মতো বিশাল দেশের প্রধানমন্ত্রী হওয়া– মোদীর এই উত্থানটাই ওবামাকে মুগ্ধ ও এক‌ই ভাবে প্রভাবিত করেছে। তিনি মনে করেন দেশ হিসেবে ভারতের উত্থানের মধ্যেও এটা প্রতীক হিসেবে রয়ে গিয়েছে। যোগ-প্রেমী ভারতের প্রধানমন্ত্রী ‘ডিজিটাল ইন্ডিয়া’রও নির্মাতা বলে মনে করেন ওবামা। দেশের দারিদ্র্য কমানো, শিক্ষার প্রসার, নারীর ক্ষমতায়ন, অর্থনীতির অগ্রগতি– সব কিছুই মোদীর স্বপ্ন ও সঙ্কল্পের রূপান্তর।

এই সব কিছুই ফের ওবামা লিখেছেন তাঁর “A Promised Land”‌‌-বইতে। ‘নিউ ইয়র্ক টাইমস’ বইটির রিভিউ করেতে গিয়ে উল্লেখ করেছে, ওবামাই হলেন প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট যিনি তাঁর সমসাময়িক রাজনীতিবিদদের নিয়ে স্মৃতিচারণা করলেন।

RELATED Articles